Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভোটমুখী মধ্যপ্রদেশে হিন্দুত্বের নয়া জিগির, ‘গরবা’য় অহিন্দুর প্রবেশ নিষেধ

মধ্যপ্রদেশে তো নরম হিন্দুত্বের অস্ত্রে বিজেপি তথা হিন্দুত্ববাদীদের শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছে কংগ্রেস।

ভোটমুখী মধ্যপ্রদেশে হিন্দুত্বের নয়া জিগির, ‘গরবা’য় অহিন্দুর প্রবেশ নিষেধ

শেষ আপডেট: 4 November 2023 17:18

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে নবরাত্রি পালিত হচ্ছে। এরই মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে। সাম্প্রতিক নির্বাচনগুলির মতো এবারও ভোটের সঙ্গে ধর্মকে টেনে আনার যাবতীয় প্রয়াস স্পষ্ট। কংগ্রেস ও বিজেপি-সহ সব দলই মন্দির রাজনীতিতে গা ভাসিয়েছে। 

মধ্যপ্রদেশে তো নরম হিন্দুত্বের অস্ত্রে বিজেপি তথা হিন্দুত্ববাদীদের শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছে কংগ্রেস। ফলে বসে নেই বিজেপিও। বুধবার হিন্দুত্ববাদী শিবিরের মেরুকরণ রাজনীতির নয়া কৌশল দেখা গেল মধ্যপ্রদেশে মন্দির শহর উজ্জয়িনীতে। সেখানে গরবা নাচের অনুষ্ঠানে অহিন্দুর প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন উদ্যোক্তারা। অহিন্দুর প্রবেশ আটকাতে প্রবেশ পথে আধার কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। 

মুখে সব অহিন্দুর প্রবেশাধিকার আটকানোর কথা বলা হলেও উদ্যোক্তাদের কথাতেই স্পষ্ট তাঁরা আসলে মুসলিমদের আটকাতে চান। তাঁরা বলছেন, আমরা কেনও ধর্মের বিরুদ্ধে নই। তবে লাভ-জিহাদ আটকাতেই অহিন্দুর প্রবেশাধিকার আটকাতে হয়েছে। 

প্রসঙ্গত, হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের সম্পর্ককে হিন্দুত্ববাদীরা বিগত কয়েক বছর যাবৎ লাভ জিহাদ বলে চিহ্নিত করা শুরু করেছে। তাদের বক্তব্য, প্রেমের ফাঁদও ইসলাম প্রসারের একটি চক্র। এইভাবে হিন্দু মেয়েদের ইসলাম গ্রহণে বাধ্য করা হচ্ছে। দ্য কেরল স্টোরি রিলিজ হওয়ার পর এই অভিযোগ আরও জোরালো হয়েছে। মধ্যপ্রদেশ-সহ প্রায় সব বিজেপি শাসিত রাজ্যে লাভ-জিহাদ আটকাতে আইনও হয়েছে। 

নবরাত্রি উপলক্ষে বিখ্যাত মহাকাল মন্দিরের শহর উজ্জয়িনীতে গরবা’র আয়োজন করেছে সংকল্প সংস্কৃতি সংস্থা। হিন্দু জাতিয়তাবাদী সংস্থা আরএসএসের ছত্রছায়ায় থাকা এই সংস্থা বিগত কয়েক বছর ধরে গুজরাতি নৃত্য গরবার আয়োজন করছে উজ্জয়িনীতে। দেশের অন্যত্রও চলছে গরবার আয়োজন। এবার তাতে নয়া মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা গান। উজ্জয়িনীর পুলিশ অহিন্দুদের গরবা অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ার বিষয়ে বলেছে, এটি একটি অসরকারি সংস্থার উদ্যোগ। সেখানে তারা নিজেদের মতো করে নিয়ম চালু করতেই পারে। 

প্রসঙ্গত, গত বছর গরবা অনুষ্ঠান ঘিরেই উত্তপ্ত হয়েছিল গুজরাত। গরবার অনুষ্ঠানে ইট মারার অভিযোগে গুজরাতের খেড়া জেলার পুলিশের তিন মুসলিম তরুণকে ল্যাম্প পোস্টে বেঁধে মারধর করার ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এ মাসের গোড়ায় গুজরাত হাইকোর্ট চার্জ গঠনের নির্দেশ দিয়েছে।


```