আবহাওয়া, আঞ্চলিক অশান্তি ও নিরাপত্তা উদ্বেগের কারণে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিভিন্ন বিমান সংস্থা সীমিত ফ্লাইট পরিচালনা করছে।

ইন্ডিগোর বিমান বাতিল
শেষ আপডেট: 23 March 2026 14:00
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার যুদ্ধ (Middle East Tension) গড়াল ২৪তম দিনে। সময় যত এগোচ্ছে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের লাগাতার হামলা (Iran War) এবং জবাবে মার্কিন অভিযানের মাঝে উপসাগরীয় দেশগুলোতে জারি হয়েছে একের পর এক সতর্কতা। খারাপ আবহাওয়া, বজ্রপাতের শব্দ, আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা- সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরশাহি (UAE) সরকার বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানিয়েছে, বজ্রপাতের শব্দকে যেন মিসাইল প্রতিরোধের শব্দ বলে ভুল না করা হয়। এমন কোনও বিপদ এলে সরকারিভাবে সতর্কবার্তা দেওয়া হবে।
ফ্লাইটে ব্যাপক প্রভাব, সীমিত উড়ান পরিচালনা করছে আমিরশাহি
অস্থির আবহাওয়া, আঞ্চলিক অশান্তি ও নিরাপত্তা উদ্বেগের কারণে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিভিন্ন বিমান সংস্থা সীমিত ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইনের জারি করা নির্দেশিকায়,
প্রতিটি বিমান সংস্থার অবস্থানও স্পষ্ট করা হয়েছে,
সৌদি, কুয়েত, বাহরিন ও UAE জুড়ে মিসাইল হানা- প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা
সৌদি আরব জানিয়েছে, রিয়াধের দিকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক মিসাইলের একটিকে তারা ধ্বংস করেছে। অন্যটি জনবসতিহীন এলাকায় নামানো হয়েছে।
আমিরশাহিতে আবু ধাবির জনবসতিপূর্ণ এলাকায় প্রতিরক্ষা বাহিনী মিসাইল প্রতিহত করে, যার কিছু ধ্বংসাবশেষ পড়ে একজন ভারতীয় নাগরিক সামান্য আহত হন। কুয়েতের তরফে জানানো হয়েছে, তারা 'বৈরী' ড্রোন ও মিসাইল আক্রমণ ঠেকাচ্ছে। বাহরিনে বেজে উঠেছে এয়ার রেইড সাইরেন।
আপদকালীন পরিস্থিতিতে সরকারগুলির অনুরোধ, শুধুমাত্র সরকারি তথ্য বিশ্বাস করতে হবে, গুজব ছড়ানো চলবে না।
উত্তপ্ত ইরান–গালফ সম্পর্ক: কূটনৈতিক টানাপড়েন চরমে
ইরান অভিযোগ করেছে, উপসাগরীয় দেশগুলো নাকি মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে। সেই কারণেই তারা বিভিন্ন দেশে মার্কিন স্বার্থে হামলা চালাচ্ছে। গালফ দেশগুলো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
তেলবাজারে অস্থিরতা: দাম ছুঁইছুঁই ২০২২ সালের রেকর্ড
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ক্রমশ বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। ব্রেন্ট ক্রুড ১১৩ ডলারের কাছাকাছি। ফেব্রুয়ারির শেষ থেকে ইতিমধ্যেই দাম বেড়েছে ৫০ শতাংশর বেশি। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আর্থিক বাজারেও চাপ বাড়াচ্ছে।
মার্কিন CENTCOM প্রধান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযানের অগ্রগতি পরিকল্পনা অনুযায়ী ভালভাবে চলছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানে নতুন করে বিমান হামলা হয়েছে, যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তু প্রকাশ করা হয়নি।