Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন হেমন্তও, কংগ্রেসের আপত্তি শোনেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন।

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন হেমন্তও, কংগ্রেসের আপত্তি শোনেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় ও হেমন্ত সরেন।

শেষ আপডেট: 27 July 2024 08:28

দ্য ওয়াল ব্যুরো: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। শনিবারই তাঁর দিল্লি পৌঁছানোর কথা। 

শনিবার নীতি আয়োগের বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলের মুখ্যমন্ত্রীরা। তবে ব্যতিক্রম মমতা ও হেমন্ত। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতার দুর্নীতির অভিযোগে জেল হয়েছিল। জামিন পাওয়ার পর ফের মুখ্যমন্ত্রী হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন তিনি। তখনই রাজ্যের হয়ে গুচ্ছ দাবিদাওয়া পেশ করেছিলেন। নীতি আয়োগের বৈঠকে সেই প্রসঙ্গই তোলার কথা তাঁর। 

এদিকে, কেন্দ্রীয় বাজেটে বিরোধী দল পরিচালিত রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে। কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী ছাড়াও তামিলনাড়ুর এমকে স্ট্যালিন এবং কেরলের পিনারাই বিজয়ন বৈঠকে যোগ দিচ্ছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে রেখেছিলেন তিনি বৈঠকে যোগ দিয়ে রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাবেন। এমনীকে বাংলার মুখ্যমন্ত্রী মনে করেন, নীতি আয়োগ তুলে দিয়ে আগের যোজনা কমিশন চালু করা দরকার। 

শুক্রবার দিল্লি পৌঁছে মমতা জানান, তিনি বৈঠকে যোগ দিয়ে সব বঞ্চিত রাজ্যের হয়েই কথা বলবেন। বৈঠক বয়কটের প্রসঙ্গে তিনি নাম না করে কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। বলেন, এই ব্যাপারে সমন্বয়ের অভাব ছিল। বৈঠক বয়কটের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি।


```