Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

প্রবল বৃষ্টিতে হিমাচলে বন্যা পরিস্থিতি, সিমলা, কুলু-মানালি, কিন্নৌর-সোলান বিপর্যস্ত

৪৮৮টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বহু জায়গা অন্ধকারে ডুবে রয়েছে।

প্রবল বৃষ্টিতে হিমাচলে বন্যা পরিস্থিতি, সিমলা, কুলু-মানালি, কিন্নৌর-সোলান বিপর্যস্ত

চারটি জাতীয় সড়ক সহ ৩৩৮টি রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।

শেষ আপডেট: 12 August 2024 19:08

দ্য ওয়াল ব্যুরো: অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পর্যটন রাজ্য হিমাচল প্রদেশে। প্রবল বৃষ্টিতে রাজ্যের প্রায় ৩৩৮টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ৪৮৮টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বহু জায়গা অন্ধকারে ডুবে রয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, উনা এলাকায় ২ জন নিখোঁজ।

নাগাড়ে বৃষ্টিতে হিমাচলের বহু জায়গায় ধস নামে। তাতে চারটি জাতীয় সড়ক সহ ৩৩৮টি রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। সিমলা, মান্ডি, কুলু এবং চাম্বা জেলায় বেশি ক্ষতির খবর মিলেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া ছাড়াও পানীয় জল সরবরাহেও ব্যাপক প্রভাব পড়েছে। সিমলার আবহাওয়া দফতর আজ থেকে ১৮ অগস্ট পর্যন্ত রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে। ফলে আরও বৃষ্টি হলে কী পরিস্থিতি হতে পারে তা আঁচ করে রাজ্য প্রশাসন আগাম ব্যবস্থা নিচ্ছে।

আগামী দুদিন সিমলা, সোলান ও কাংরা উপত্যকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বহু জায়গায় ধস নেমে পথঘাট জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক তোড়ে বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত। এক জায়গার ৫০০ মিটার অংশ চার ফুট নীচে বিপাশার জলের দিকে ধসে গিয়েছে।

রাজ্য আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, সিমলার ১০৪টি রাস্তা, ৭১টি মান্ডির, ৫৮টি সিরমৌর, ৫৫টি চাম্বা, ২৬ কুলু এবং সোলান এবং লাহুল-স্পিতিতে ৭টি করে, কাংরার ৪ এবং বিলাসপুরের একটি রাস্তা বন্ধ থাকে। চাম্বা, মান্ডি, কিন্নৌর, সিমলা এবং সোলান জেলার বহু জায়গায় হড়পা বান ও ধস নেমেছে, যার বিস্তারিত খবর এখনও এসে পৌঁছায়নি।


```