Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

মুম্বই বিমানবন্দরের তরফেও জানানো হয়েছে, রানওয়ে 09/27-এ হালকা ক্ষতি হয়েছে। তবে বড়সড় কিছু হয়নি। 'যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। পরিষেবা বজায় রাখতে দ্বিতীয় রানওয়ে 14/32 চালু করে দেওয়া হয়েছে।'

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 21 July 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। সোমবার ভোরে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান।

জানা গিয়েছে, কোচি থেকে আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2744, এয়ারবাস A320 (VT-TYA), নামার সময় ‘রানওয়ে এক্সকারশন’-এর শিকার হয়। বিমানটি অবতরণের পর কিছুটা সরে যায় রানওয়ে থেকে। ঘযার ফলে একটি ইঞ্জিনের আংশিক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, '২১ জুলাই কোচি থেকে মুম্বইগামী ফ্লাইট AI2744 অবতরণের সময় ভারী বৃষ্টির কারণে রানওয়ে থেকে কিছুটা সরে গিয়েছিল। তবে বিমানটি নিরাপদেই নির্ধারিত বে-তে পৌঁছে যায় এবং যাত্রীরা ও কর্মীরা সকলেই নিরাপদে নেমে আসেন। বিমানটিকে আপাতত পরিষেবার বাইরে রাখা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষা করা হবে।'

মুম্বই বিমানবন্দরের তরফেও জানানো হয়েছে, রানওয়ে 09/27-এ হালকা ক্ষতি হয়েছে। তবে বড়সড় কিছু হয়নি। 'যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। পরিষেবা বজায় রাখতে দ্বিতীয় রানওয়ে 14/32 চালু করে দেওয়া হয়েছে।'

এদিন রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মুম্বইয়ের একাধিক এলাকা। সোমবার সকালে শহরের বিভিন্ন প্রান্তে যানজটে নাকাল হতে হয় অফিসযাত্রীদের। তবে বিমান চলাচল স্বাভাবিকই ছিল, সামান্য কিছু ফ্লাইট দেরিতে উড়েছে কিন্তু বাতিল হয়নি কোনও।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও কয়েকদিন মুম্বইতে এমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যাত্রীদের বিমান সংস্থার আপডেট দেখে তবেই রওনা হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


```