Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কারও চাপে যুদ্ধ থামেনি, পাকিস্তান হার মানায় অপারেশন সিঁদুর বন্ধ করা হয়: রাজনাথ

সোমবার দুদফায় সভা মুলতুবি হওয়ার পর সরকারের তরফে বিতর্ক শুরু করে পহলগামে জঙ্গি হানার পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে দেশের তিন বাহিনীর প্রশংসা করে রাহুলকে বেঁধেন রাজনাথ। তিনি বলেন, উনি কখনও আমাদের কাছে জানতে চান না যে, শত্রুশিবিরের কটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বা গুলি করে নামানো হয়েছে?

কারও চাপে যুদ্ধ থামেনি, পাকিস্তান হার মানায় অপারেশন সিঁদুর বন্ধ করা হয়: রাজনাথ

লোকসভায় রাজনাথ সিং।

শেষ আপডেট: 28 July 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ আলোচনার শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী গোড়াতেই প্রতিপক্ষ শিবির কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লেন। সোমবার দুদফায় সভা মুলতুবি হওয়ার পর সরকারের তরফে বিতর্ক শুরু করে পহলগামে জঙ্গি হানার পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে দেশের তিন বাহিনীর প্রশংসা করে রাহুলকে বেঁধেন রাজনাথ। তিনি বলেন, উনি কখনও আমাদের কাছে জানতে চান না যে, শত্রুশিবিরের কটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বা গুলি করে নামানো হয়েছে

এদিন তাঁর বক্তব্যে রাজনাথ এও স্পষ্ট করে বলে দেন যে, যুদ্ধবিরতিতে বাইরের তৃতীয়পক্ষের কোনও হাত ছিল না। পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের বোমা পড়ার সঙ্গে সঙ্গেই ইসলামাবাদ যুদ্ধ থামাতে হাত তুলে দেয়। বিরোধীদের অভিযোগের প্রতিটি ধরে ধরে জবাব দেন রাজনাথ। তিনি বলেন, অপারেশন সিঁদুর কোনও বহিঃশক্তির চাপে বন্ধ করা হয়নি। এ ধরনের যেসব দাবির কথা উঠছে, তা পুরোপুরি ভিত্তিহীন।

রাজনাথ কী কী বলেছেন

  • পহলগামে জঙ্গি হানার পরপরই আমাদের তিন বাহিনী নির্দিষ্ট লক্ষ্যভেদ করে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। যাতে ১০০-র বেশি জঙ্গি, তাদের প্রশিক্ষক ও কর্মীরা নিহত হয়েছে।
  • জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তোইবা এবং হিজবুল মুজাহিদিনের জঙ্গি গোষ্ঠীকে সমূলে উৎখাত করা হয়েছে। আর গোটা অপারেশনটি হয়েছে মাত্র ২২ মিনিটে।
  • রাজনাথ লোকসভায় বলেন, আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ আত্মরক্ষার জন্য। প্ররোচনামূলক ও আগ্রাসনের জন্য নয়। গত ১০ মে রাত প্রায় দেড়টা নাগাদ পাকিস্তান ভারত লক্ষ্য করে হামলা চালায়। তাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট এবং অন্যান্য দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
  • যুদ্ধ থামার বিষয়ে তিনি বিরোধীদের উদ্দেশ করে বলেন, ভারত যখন দেখে যে আমাদের রাজনৈতিক ও সেনা অভিযানের লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে, তখনই আমরা লড়াই থামিয়ে দিই। বাইরের কারও চাপে এটা থেমেছে একথা ভিত্তিহীন ও অসত্য। আমার রাজনৈতিক জীবনে আমি চেষ্টা করে গিয়েছি, কখনও মিথ্যা কথা না বলার।
  • রাজনাথ আরও বলেন, ১০ মে ভারতীয় বিমানবাহিনী যখন পাকিস্তানের একাধিক বিমানঘাঁটিতে বোমাবর্ষণ করে, তখন পাকিস্তান পরাজয় স্বীকার করে নেয়। এবং যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তখন আপাতত যুদ্ধ বন্ধ করার শর্ত মেনে নেওয়া হয়। তবে ভারত পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, আবার যদি ভবিষ্যতে পাকিস্তান কোনও দুরভিসন্ধি দেখায় তাহলে অপারেশন ফের শুরু হবে।
  • রাজনাথের কথায়, প্রধানমন্ত্রী যা বলেছেন, অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে। থেমে যায়নি। পাকিস্তান ফের ভুল পদক্ষেপ করলে, আমরাও তৈরি আছি। এবার আগের থেকেও জোরাল ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। একইসঙ্গে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ভূয়সী তারিফ করেন বক্তব্যে।
  • শেষে প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর ছিল ভারতের সামরিক শক্তির প্রদর্শন। সকলের জন্য একটি স্পষ্ট বার্তা। কেউ যদি আমাদের দেশের মানুষের ক্ষতি করে, তাহলে ভারত চুপ করে বসে থাকবে না। আত্মরক্ষার জন্য দেশের নেতৃত্ব চূড়ান্ত পদক্ষেপ করবে। বাইরের কোনও শক্তির কাছেই আমরা মাথানত করব না। আমাদের ক্ষেপণাস্ত্র সরাসরি সীমান্ত পেরিয়ে গিয়ে হামলা চালাবে। আমাদের সাহসী সেনারা শত্রুর শিরদাঁড়া ভেঙে দেবে।

```