Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পহলগাম হানার মূল পান্ডা পাক জঙ্গি হাসিম মুসাও খতম সেনা অভিযানে

সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকা পাকিস্তানি জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে হাসিম মুসা সহ তিনজনকে খতম করে বাহিনী। সীমান্ত ডিঙিয়ে জঙ্গি কার্যকলাপ চালানোর মূল কারিগর ছিল মুসা।

পহলগাম হানার মূল পান্ডা পাক জঙ্গি হাসিম মুসাও খতম সেনা অভিযানে

হাসিম মুসা।

শেষ আপডেট: 28 July 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম হামলার তিনমাসেরও বেশি সময় পার করে মূল সন্দেহভাজন ঘাতক পাকিস্তানি জঙ্গি হাসিম মুসাকে নিকেশ করল ভারতীয় বাহিনী। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকা পাকিস্তানি জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে হাসিম মুসা সহ তিনজনকে খতম করে বাহিনী। সীমান্ত ডিঙিয়ে জঙ্গি কার্যকলাপ চালানোর মূল কারিগর ছিল মুসা। এদিন তাকে নিকেশ করে প্রায় সপ্তাহখানেক ধরে চলা অত্যন্ত গোপন এই অপারেশনে সাফল্য পেল বাহিনী।

এদিন জম্মু-কাশ্মীরের দাচিগাঁও এলাকার হরওয়ানের গভীর জঙ্গলে নিঃসারে অভিযান চালায় ভারতীয় সেনার নেতৃত্বে যৌথ বাহিনী। সেনাবাহিনীর শ্রীনগরের চিনার কোর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিন জঙ্গিকে সংঘর্ষে খতম করা গিয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, প্রায় মাসখানেক ধরে কয়েকজন জঙ্গির গতিবিধি লক্ষ্য করা গিয়েছে দাচিগাঁও এলাকায়। জায়গাটি শ্রীনগরের সিটি সেন্টারের আনুমানিক ২০ কিমি দূরে। এরাই পহলগাম গণ নরহত্যার সঙ্গে জড়িত বলেও বাহিনী জানতে পারে।

নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, যে তিন জঙ্গি খতম হয়েছে, তারাই পহলগামে গত ২২ এপ্রিল নিরীহ পর্যটকদের ধর্ম বেছে বেছে খুন করেছিল। তারপর থেকে লাগাতার তিনমাসেরও বেশি সময় ধরে তাদের খোঁজে বিভিন্নভাবে তল্লাশি চলছিল জম্মু-কাশ্মীর জুড়ে। এদিন মাউন্ট মহাদেবের কাছে লিডওয়াস এলাকায় সংঘর্ষে ওই তিন পাকিস্তানি বলে সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করা হয়। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই যৌথ অভিযানে ছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা।

সূত্র জানিয়েছে, দুদিন আগেই দাচিগাম জঙ্গলে সন্দেহভাজন ফোনাফুনি আড়ি পেতে উদ্ধার করা হয়। তাতেই সন্দেহ দৃঢ় হয় যে, সেখানে তিন বিদেশি জঙ্গিরা ঘাপটি মেরে আছে। এই তথ্যের ভিত্তিতেই স্থানীয় চর মারফত বাহিনী নিশ্চিত হয় যে, সেখানেই কয়েকজন লুকিয়ে রয়েছে।

প্রসঙ্গত, বাহিনী এই সাফল্য পেল এমন একটা দিনে যেদিন সংসদে পহলগাম হানা পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হতে চলেছে। বিকেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরকারের তরফে আলোচনা শুরু করবেন। বিরোধীরা এতদিন ধরে পহলগাম জঙ্গি হানার চক্রীরা ধরা না পড়ায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল। এই ঘটনার দায় স্বীকার করেছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।


```