Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিয়েবাড়িতে ওড়ানো হচ্ছিল টাকা, নোট তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাবালকের

পুলিশ জানিয়েছে, বরযাত্রীরা প্রবেশ করার পর টাকা ওড়ানো দেখে হকচকিয়ে গেছিল ১৪ বছরের ওই ছেলেটি। একসঙ্গে এত টাকা সে কখনই দেখেনি। তার ওপর তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল।

বিয়েবাড়িতে ওড়ানো হচ্ছিল টাকা, নোট তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাবালকের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 March 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: বরযাত্রীরা সবে ঢুকেছে। বিয়েবাড়ির (Wedding) উন্মাদনা তখন তুঙ্গে। চলছে গান-বাজনা, নাচানাচি। বান্ডিল বান্ডিল নোট ছোড়া হচ্ছে আকাশে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই উৎসব পরিণত হল বিষাদে। বিয়েবাড়িতে মর্মান্তিক মৃত্যু হল এক নাবালকের। যে টাকা ওড়ানো হচ্ছিল তা তুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয় সে। ঘটনাস্থলের মৃত্যু হয় তার। 

হরিয়ানার (Haryana) সোনিপতে ঘটেছে এই মারাত্মক ঘটনা। পুলিশ জানিয়েছে, বরযাত্রীরা প্রবেশ করার পর টাকা ওড়ানো দেখে হকচকিয়ে গেছিল ১৪ বছরের ওই ছেলেটি। একসঙ্গে এত টাকা সে কখনই দেখেনি। তার ওপর তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল। বিয়েবাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ছাদ, সব জায়গাতেই টাকা পড়ে ছিল। সেই টাকা তোলার জন্যই ছাদে যায় নাবালক। বেখেয়ালে বিদ্যুতের তারে হাত লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।

সোনিপতের তাজপুর গ্রামের একটি ফার্ম হাউসে এই বিয়ের অনুষ্ঠান চলছিল। মৃত নাবালক ওই গ্রামেরই বাসিন্দা। তার বাবা শ্রমিক হিসেবে কাজ করেন। বিয়েবাড়ির আলোর ঝলকানি তার সঙ্গে টাকা দেখে অবাক হয়ে গেছিল নাবালক। তাই সে বিয়েবাড়িতে ঢুকে পড়ে বলে জানতে পেরেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাবালক এত জোরে বিদ্যুতের ঝটকা খেয়েছিল যে সে কিছুদূর ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে হইচই সৃষ্টি হয় সেখানে। আতঙ্কিত হয়ে পড়েন বিয়েবাড়ির বাকি অতিথিরা। 

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে নাবালকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছেন, ওই নাবালকের মতো আরও অনেকে বিয়েবাড়ির উৎসব দেখে চমকে গেছিল। তবে তার মতো কেউ সেখানে ঢোকার সাহস করেনি। ওই নাবালকই সোজা বাড়িতে ঢুকে ছাদে চলে যায়। 


```