Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মহিলাদের মানসিক স্বাস্থ্যহানি 'নিষ্ঠুরতা', নয়া ফৌজদারি দণ্ডবিধিতে শাস্তির বিধান স্বামীকে

মহিলাদের মানসিক স্বাস্থ্যহানি 'নিষ্ঠুরতা', নয়া ফৌজদারি দণ্ডবিধিতে শাস্তির বিধান স্বামীকে

শেষ আপডেট: 12 December 2023 16:57

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভারত সরকার "সন্ত্রাসবাদী কার্যকলাপ"-এর আইনি সংজ্ঞা সংশোধন করেছে। এর মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক ও আর্থিক নিরাপত্তার জন্য হুমকি, জাল মুদ্রা ছড়িয়ে দেওয়া বা কোনও সরকারি কর্মীকে খুন করা, অপহরণ, বা আহত করা।

সম্প্রতি ফৌজদারি কার্যবিধি সহ বর্তমান অপরাধ আইনগুলিকে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে প্রতিস্থাপিত করার জন্য প্রস্তাবিত তিনটি বিলের মধ্যে রাখা হয়েছে এই বিষয়গুলিকে। এর মধ্যেই নারীর প্রতি "নিষ্ঠুরতার" সংজ্ঞায় মানসিক স্বাস্থ্যহানির বিষয়টিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনের ৮৫ নম্বর ধারায় স্বামীরা, যারা স্ত্রীর সাথে নিষ্ঠুর আচরণের জন্য দোষী সাব্যস্ত হয়েছে, তাদের এবং তাদের বা পরিবারের সদস্যদের জন্য তিন বছরের কারাদণ্ডের বিধান রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

এতদিন যদিও ভারতীয় ন্যায় সংহিতায় মহিলাদের প্রতি এই "নিষ্ঠুর আচরণ" সংজ্ঞায়িত ছিল না। নতুন বিলে সেই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তাতে মহিলাদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক সুস্থতার ক্ষতির বিষয়গুলিও সবিস্তারে আলোচনা করা হয়েছে।

সংশোধিত ৮৬ নম্বর ধারা অনুযায়ী নারীর প্রতি নিষ্ঠুরতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এমন কোনও ইচ্ছাকৃত আচরণ, যা কোনও মহিলাকে আত্মহত্যা করতে বা গুরুতর আঘাত করতে বাধ্য করে, বা জীবন, অঙ্গ বা স্বাস্থ্যের জন্য বিপদ ঘটাতে পারে (মানসিক বা শারীরিক), সেগুলি অপরাধের আওতায় আনা হচ্ছে।

এছাড়া আরও একটি বিষয় সংযোজন করা হচ্ছে বিলগুলিতে। সেটি হল, যৌন নির্যাতনের ঘটনায় আইনি প্রক্রিয়া চলাকালীন নিগৃহীতার পরিচয় প্রকাশ করার ঘটনায় অভিযুক্তের ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 

ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম গত অগস্ট মাসে প্রথম সংসদে পেশ করা হয়েছিল। তবে আরও যাচাই-বাছাই করার জন্য একটি কমিটির কাছে পাঠানো হয়েছিল সেগুলি। সেই কমিটির সুপারিশগুলি অন্তর্ভুক্ত করার জন্য এই সপ্তাহে সংসদ থেকে বিলগুলি প্রত্যাহার করে নেওয়া হয়।


```