Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ধর্ষণের অপরাধী 'স্বঘোষিত গডম্যান' রামরহিম ফের ২১ দিনের 'ছুটি'তে জেলের বাইরে

রামরহিমকে বারবার প্যারোল সহ বিভিন্ন কারণে জেল থেকে ছাড়ার ঘটনা নিয়ে কেন্দ্র সরকার নিন্দিত হয়েছে।

ধর্ষণের অপরাধী 'স্বঘোষিত গডম্যান' রামরহিম ফের ২১ দিনের 'ছুটি'তে জেলের বাইরে

বিতর্কিত ধর্মগুরু গুরমিত রামরহিম সিং

শেষ আপডেট: 13 August 2024 11:23

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা-পাঞ্জাব সীমান্ত এলাকার সিরসার ডেরা সাচ্ছা সৌদার প্রধান বিতর্কিত ধর্মগুরু গুরমিত রামরহিম সিংকে ফের জেল থেকে সাময়িক ছুটি দেওয়া হচ্ছে।  ধর্ষণ ও খুনের ঘটনায় শাস্তিপ্রাপ্ত রামরহিমকে বারবার প্যারোল সহ বিভিন্ন কারণে জেল থেকে ছাড়ার ঘটনা নিয়ে কেন্দ্র সরকার নিন্দিত হয়েছে। তারপরেও এনিয়ে এই বছরে দ্বিতীয়বার সাময়িক ছুটি উপভোগ করতে জেল থেকে বেরবেন রামরহিম। এবার তিনি ২১ দিনের জন্য কারাবাস থেকে মুক্তি পেতে চলেছেন।  এই সময়ে তিনি উত্তরপ্রদেশের বাগপতের বারনাওয়া ডেরা আশ্রমে যাপন করবেন।

পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট এর আগেই শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির আনা রামরহিমের সাময়িক মুক্তির বিরুদ্ধে আবেদন খারিজ করে। তারপরেই সিরসাকেন্দ্রিক ডেরার স্বঘোষিত ধর্মগুরুকে ২১ দিনের ছাড় দেওয়া হয়। গত ৯ অগস্ট হাইকোর্ট জানিয়ে দেয়, রামরহিমের সাময়িক মুক্তির বিষয়টি বিবেচনা করবে উপযুক্ত কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনও চাপ কিংবা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি যেন না নেওয়া হয়।

গুরমিত রামরহিম সিং ইনসান গত জুন মাসে ২১ দিনের ছুটি চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল। চলতি বছর ফেব্রুয়ারিতে হাইকোর্ট হরিয়ানা সরকারকে বলেছিল, আদালতের অনুমতি ছাড়া তাকে যেন আর প্যারোলে মুক্তি না দেওয়া হয়। উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই রামরহিমকে ৫০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

গুরমিত সিংকে তার দুই শিষ্যাকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল। রামরহিম এখন হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছে। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলেও খুনের অভিযোগে বেকসুর খালাস পেয়ে যায় এই গডম্যান। ২০১৭ সাল থেকে সে এই জেলে রয়েছে। যদিও এর আগে বহুবার নানান ছুতোনাতায় সে দীর্ঘ সময় জেলের বাইরে কাটিয়েছে।


```