Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

খুনের মামলায় বেকসুর খালাস রাম রহিম, যাবজ্জীবন সাজা থেকে মুক্তি দিল হাইকোর্ট

মঙ্গলবার রাম রহিম সহ মোট ৫ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। 

খুনের মামলায় বেকসুর খালাস রাম রহিম, যাবজ্জীবন সাজা থেকে মুক্তি দিল হাইকোর্ট

গুরমিত রাম রহিম

শেষ আপডেট: 28 May 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: বার বার প্যারোলে বেরিয়ে আসা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি গুরমিত রাম রহিমের। খুনের মামলা থেকে বেকসুর খালাস পেলেন ডেরা সাচা সৌদার প্রধান। 

২০২১ সালের ১৮ অক্টোবর ডেরার ম্যানেজার রঞ্জিত সিং-কে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। ৩১ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়। সেই মামলাতেই রেহাই পেলেন 'স্বঘোষিত ধর্মগুরু'। মঙ্গলবার রাম রহিম সহ মোট ৫ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। 

২০০২ সালে খুন হন ডেরা সাচার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংহ। তাঁকে গুলি করে হত্যা করা হয়। হরিয়ানার সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রঞ্জিতেরই হাত ছিল বলে তদন্তে উঠে আসে। সেই রঞ্জিতের খুনেও নাম জড়ায় রাম রহিমের। 

পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে ২০০৩ সালে সিবিআই তদন্তের আর্জি জানান রণজিতের পুত্র। দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর ২০২১ সালে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত। সংশ্লিষ্ট নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাম রহিম। মঙ্গলবার সেই মামলাটিতে রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে রেহাই দিল উচ্চ আদালত। 

যদিও রাম রহিমের বিরুদ্ধে সাংবাদিক খুনের মামলায় এখনও যাবজ্জীবনের  নির্দেশ বহাল রয়েছে। বর্তমানে রাম রহিম রোহতকের সুনারিয়া জেলে রয়েছেন তাঁর দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।


```