Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘কন্যাবধ করেছি, আমায় ফাঁসি দিন…’ পুলিশ হেফাজতে ভেঙে পড়লেন রাধিকার বাবা

পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর হেফাজতে থাকাকালীন নিজের মৃত্যুদণ্ডের অনুরোধ করে ভেঙে পড়েন।

‘কন্যাবধ করেছি, আমায় ফাঁসি দিন…’ পুলিশ হেফাজতে ভেঙে পড়লেন রাধিকার বাবা

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 13 July 2025 09:19

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৫ বছর বয়সি রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে খুন করেছেন তাঁর বাবা দীপক যাদব। পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর হেফাজতে থাকাকালীন নিজের মৃত্যুদণ্ডের অনুরোধ করে ভেঙে পড়েন।

রাধিকার কাকা বিজয় যাদব এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, “তিনি বলেছেন, তিনি ‘কন্যাবধ’ করেছেন। যদি ফাঁসির বিধান থাকে, তাহলে যেন তাঁকে ফাঁসি দেওয়া হয়। থানাতেও একথা বলেছেন।”

গুরগাঁওয়ের বাড়ির রান্নাঘরে, রান্না করার সময়ই মেয়েকে পেছন থেকে তিনটি গুলি করেন রাধিকার বাবা দীপক যাদব।

পুলিশ জানিয়েছে, দীপক খুব অল্পই কথা বলছেন জেরার সময়। তদন্তকারীদের মতে, তিনি হয়তো শোক, অপরাধবোধ, কিংবা মানসিক ভেঙে পড়ার কারণে কথা বলছেন না।

দীপক পুলিশকে জানান, সমাজে তাঁর সম্পর্কে বলা হচ্ছিল তিনি নাকি মেয়ের উপার্জনে জীবন চালান। এই ‘অপমান’ ও সামাজিক কটাক্ষ তাঁকে গভীরভাবে আঘাত করে। গত ১৫ দিন ধরে তিনি হতাশায় ছিলেন, কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না। সেই মানসিক চাপ থেকেই এই সিদ্ধান্ত নেন বলে দাবি তাঁর।

রাধিকা যাদব ছিলেন একজন রাজ্যস্তরের টেনিস খেলোয়াড়, পাশাপাশি নিজের একটি টেনিস অ্যাকাডেমিও চালাতেন। পরিবারে তিনিই ছিলেন প্রধান রোজগেরে। প্রতিবেশীদের অনেকেই বলেন, রাধিকা তাঁর কঠোর পরিশ্রম ও প্রতিভা দিয়েই পরিবারকে টানছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

খুনের সময় বাড়িতে থাকলেও রাধিকার মা মঞ্জু যাদব এই ঘটনায় কোনওভাবেই জড়িত ছিলেন না, এমনটাও নিশ্চিত করেছে গুরগাঁও পুলিশ।

গুরগাঁও পুলিশর মুখপাত্র বলেন, “প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও তদন্তে প্রমাণ পাওয়া যায়নি যে তিনি কিছু জানতেন। দীপক যাদব একাই এই খুনের পরিকল্পনা ও ঘটনা ঘটিয়েছেন।”


```