Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডিজিটাল আরেস্টের কবলে ৯০ বছরের বৃদ্ধ, কোটি টাকারও বেশি হাতিয়ে নিল প্রতারকরা

প্রতারক নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে বৃদ্ধকে টানা ১৫ দিন ডিজিটাল অ্যারেস্ট করে রাখে। 

ডিজিটাল আরেস্টের কবলে ৯০ বছরের বৃদ্ধ, কোটি টাকারও বেশি হাতিয়ে নিল প্রতারকরা

ডিজিটাল অ্যারেস্ট, প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 November 2024 18:37

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের পর এবার গুজরাত। ফের ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) শিকার হলেন ৯০ বছর বয়সি এক বৃদ্ধ। জানা গেছে, প্রতারকরা সুরাটের বাসিন্দা ওই ব্যক্তির থেকে এক কোটিরও বেশি টাকা হাতিয়ে নেয়। প্রতারক নিজেকে একজন সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে বৃদ্ধকে টানা ১৫ দিন ডিজিটাল অ্যারেস্ট করে রাখে। 

সূত্রের খবর, বৃদ্ধকে ফোনে জানানো হয়েছিল তাঁর নামে একটি মাদক ভর্তি পার্সেল হাতে এসেছ। মুম্বই থেকে চিনে পাঠানোর আগেই নাকি তা বাজেয়াপ্ত করা হয়। তবে প্রতারণার বিষয়টি যখন পুলিশ জানতে পারে তখন ওই ব্যক্তির প্রায় এক কোটি ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। সুরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্তে নেমে ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে।

তবে মাস্টারমাইন্ডকে এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন পুলিশ। ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করে ৪৬টি বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট কার্ড, ২৩টি চেক বুক, একটি গাড়ি, ন'টি মোবাইল ফোন, ২৮টিরও বেশি সিম কার্ড-সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযুক্তদের থেকে বাজেয়াপ্ত সামগ্রী

তদন্তকারীদের ধারণা, মূল অভিযুক্ত পার্থ গোপানি বর্তমানে কাম্বোডিয়ায় রয়েছে। সেখান থেকেই সবকিছু পরিকল্পনা করছে। পাশাপাশি আরও জানা গেছে, সুরাটের বাসিন্দা ওই বৃদ্ধ মূলত শেয়ার মার্কেটে টাকা লেনদেন করতেন। ক'দিন আগেই তিনি হোয়াটস অ্যাপ নম্বরে একটি ফোন পান। সেখানেই তাঁকে সিবিআই আধিকারিক বলে নিজেকে পরিচয় দেয় প্রতারকরা। 

তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, মুম্বাই থেকে চিনে একটি পার্সেল পাচারের সময় সেটি উদ্ধার হয়। প্যাকেটে তাঁর নাম লেখা ছিল এবং ৪০০ গ্রাম মাদক পাচারের অভিযোগ তোলা হয়।

গত ২৯ অক্টোবর প্রতারিত ওই বৃদ্ধের পরিবারের সদস্যদের তরফে সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ জানানো হয়। তারপরেই ঘটনার তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।   

বৃহস্পতিবারই মুম্বইয়ের বাসিন্দা ৭৭ বছর বয়সি এক বৃদ্ধা ডিজিটাল অ্যারেস্ট-এর শিকার হন। তাঁকে এক মাস ধরে প্রতারকরা 'বন্দি' বানিয়ে রেখেছিল। শেষমেশ তাঁর খোয়া গেছে প্রায় ৪ কোটি টাকা! বৃদ্ধাকে ভয় দেখানো হয়েছিল যে তাঁর আধার কার্ড ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়েছে।


```