Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

৮০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করতে চাইলেন বৃদ্ধ, পরিবারের বাধার মুখে গুলি করে মেরে দিলেন ছেলেকে

ঘটনায় প্রভাত বোরিচা (৫২)-র মৃত্যু হয়েছে। পালিয়ে প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী জয়াবেন। নয়তো তাঁকেও বৃদ্ধ মেরে ফেলতেন বলে অভিযোগ।

৮০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করতে চাইলেন বৃদ্ধ, পরিবারের বাধার মুখে গুলি করে মেরে দিলেন ছেলেকে

রামভাই বোরিচা (সংগৃহীত ছবি)

শেষ আপডেট: 11 March 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর মৃত্যু হয়েছে ২০ বছর আগে। দ্বিতীয় বিয়ে করা নিয়ে হয় পরিবারের সঙ্গে বিবাদ। রাজকোটের জসদান এলাকায় সেই বিবাদের জেরেই নিজের ছেলেকে গুলি করে খুন করলেন ৮০-র বৃদ্ধ। 

ঘটনায় প্রভাত বোরিচা (৫২)-র মৃত্যু হয়েছে। পালিয়ে প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী জয়াবেন। নয়তো তাঁকেও বৃদ্ধ মেরে ফেলতেন বলে অভিযোগ। রামভাই বোরিচা অর্থাৎ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেপুটি এসপি কেজি জালার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার নিজের ছেলে প্রভাত বোরিচাকে গুলি করেন রামভাই। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন মনে হলেও পরে কারণ স্পষ্ট হয়। 

রামভাইয়ের পুনরায় বিয়ে করার ইচ্ছে নিয়ে পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। সেই রাগ থেকেই ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রামভাইয়ের বৌমা জানিয়েছেন, চলতে থাকা ঝামেলার মধ্যেই তিনি পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেন। 

ঘটনার দিন সকালে প্রভাতের স্ত্রী জয়াবেন স্বামীকে সঙ্গে নিয়ে শ্বশুরকে চা দিতে যান। ফিরে আসার সময় হঠাৎ দু’টি গুলির শব্দ শুনতে পান। দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। কিছুক্ষণ পর রামভাই বন্দুক হাতে বেরিয়ে আসেন এবং জয়াবেনের ওপর হামলার চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে পালিয়ে যান।

পরে জয়াবেনের ছেলে বাড়ি ফিরলে পুরো ঘটনা জানান। তাঁরা ঘরে ঢুকে দেখেন, প্রভাত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। পাশে চুপচাপ বসে রয়েছেন রামভাই। দ্রুত প্রভাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জয়াবেনের অভিযোগের ভিত্তিতে পুলিশ রামভাই বোরিচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।


```