Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

৫ বছরের মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে মন্দিরে রক্ত নিবেদন! গুজরাতে গ্রেফতার অভিযুক্ত

আদিবাসী অধ্যুষিত পানেজ গ্রামে শিশুটিকে তার মায়ের সামনে থেকেই অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায় লালা তড়বি নামের ওই অভিযুক্ত ব্যক্তি।

৫ বছরের মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে মন্দিরে রক্ত নিবেদন! গুজরাতে গ্রেফতার অভিযুক্ত

গুজরাতে ভয়াবহ কাণ্ড।

শেষ আপডেট: 11 March 2025 13:03

দ্য ওয়াল ব্যুরো: নির্মমভাবে পাঁচ বছরের এক শিশুকে খুন করে মন্দিরের সিঁড়িতে তার রক্ত নিবেদন করার অভিযোগ উঠেছে গুজরাতের ছোটাউদেপুর জেলার এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সোমবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে আদিবাসী অধ্যুষিত পানেজ গ্রামে শিশুটিকে তার মায়ের সামনে থেকেই অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায় লালা তড়বি নামের ওই অভিযুক্ত ব্যক্তি। এরপর কুড়ুল দিয়ে তার গলায় কুপিয়ে নির্মমভাবে খুন করে তাকে।

সহকারী পুলিশ সুপার গৌরব আগরওয়াল বলেন, 'অভিযুক্ত শিশুটির গলা কেটে রক্ত সংগ্রহ করে এবং সেই রক্ত নিজের বাড়ির একটি ছোট মন্দিরের সিঁড়িতে নিবেদন করে লালা। শিশুটির মা ও কয়েকজন গ্রামবাসী ঘটনাটি দেখেন, কিন্তু লালার হাতে কুড়ুল থাকায় তাঁরা কিছুই করতে পারেননি।'

প্রাথমিকভাবে এটি কোনও তন্ত্রসাধনার অংশ বলে সন্দেহ করা হলেও পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তন্ত্র-মন্ত্রের চর্চা করতেন এমন কোনও প্রমাণ মেলেনি। ফলে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা এখনও পরিষ্কার নয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ হতে পারেন। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।


```