Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামে জিএসটি মকুবের সিদ্ধান্ত প্রায় পাকা, ঘোষণা কবে?

প্রায় সকল সদস্যই স্বাস্থ্য ও জীবনবিমা ক্ষেত্রে ১৮ শতাংশ কর মকুবের প্রস্তাবে সায় দিয়েছেন।

স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামে জিএসটি মকুবের সিদ্ধান্ত প্রায় পাকা, ঘোষণা কবে?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরোহিত্যে জিএসটি কাউন্সিলের বৈঠক বসে সোমবার

শেষ আপডেট: 9 September 2024 18:31

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি মকুবের বিষয়ে কাউন্সিল ঐকমত্যে পৌঁছালেও পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে চলেছে। সোমবার ৫৪-তম জিএসটি কাউন্সিলের বৈঠকে প্রায় সকল সদস্যই স্বাস্থ্য ও জীবনবিমা ক্ষেত্রে ১৮ শতাংশ কর মকুবের প্রস্তাবে সায় দিয়েছেন। ফলে, পরবর্তী বৈঠকে যদি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে তা দেশের মধ্যবিত্ত শ্রেণির কাছে এক বিরাট স্বস্তির বিষয় হবে। কারণ প্রিমিয়ামের সঙ্গে দেয় মোট অর্থের পরিমাণ অনেকটা লাঘব হবে।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরোহিত্যে বসা জিএসটি কাউন্সিলের বৈঠকে ২ হাজার টাকার নীচে লেনদেনে ১৮ শতাংশ হারে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের প্রয়োগ হবে কিনা। এছাড়াও, সুষমা স্বরাজ ভবনে আয়োজিত ওই বৈঠকের আগে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিমার প্রিমিয়ামে জিএসটি মকুবের দাবি তোলেন মন্ত্রিগোষ্ঠীর একটি বৈঠকে।

এ বিষয়ে ছাড় বা মকুবের বিষয়টি ঠিক করতে কর আধিকারিক এবং কেন্দ্র ও রাজ্যগুলির আধিকারিকদের নিয়ে গঠিত কমিটি এদিন বিস্তারিত রিপোর্ট জমা দেয়। সূত্রে জানা গিয়েছে, বিমায় জিএসটির হার কমানোর বিষয়ে সর্বসম্মতি মিলেছে। তবে তার পরিমাণ কত হবে তা আগামী বৈঠকে ঘোষণা করা হবে। 
সূত্র আরও জানিয়েছে, চলতি আর্থিক বছরে স্বাস্থ্য বিমা ও জীবনবিমায় কেন্দ্র ও রাজ্য ৮২৬২.৯৪ কোটি এবং ১৪৮৪.৩৬ কোটি টাকা সংগ্রহ করেছে। অন্যদিকে, হেলিকপ্টারে করে যাওয়া তীর্থযাত্রীদের ভাড়ায় ৫ শতাংশ জিএসটি মকুবের সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন উত্তরাখণ্ডের অর্থমন্ত্রী।  


```