Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিয়ের মেনুতে মাছ নেই কেন? হাতাহাতিতে জড়াল বরপক্ষ, জখম ৬ কনেযাত্রী, পুলিশে এফআইআর

বিয়েবাড়ির মেনুতে মাছ বা আমিষ কোনও খাবার না থাকায় সানাইয়ের সুর বিষাদে পরিণত হল।

বিয়ের মেনুতে মাছ নেই কেন? হাতাহাতিতে জড়াল বরপক্ষ, জখম ৬ কনেযাত্রী, পুলিশে এফআইআর

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

শেষ আপডেট: 14 July 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ির মেনুতে মাছ বা আমিষ কোনও খাবার না থাকায় সানাইয়ের সুর বিষাদে পরিণত হল।

মেনুতে মাছ রাখা হয়নি কেন, তা নিয়ে তর্কাতর্কি পৌঁছল হাতাহাতিতে। বরের মারে জখম হলেন কনেপক্ষের ৬ জন। খবর পেয়ে বিয়ের পিঁড়িতে হাজির পুলিশও। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে কনের বাবা বর-সহ বরযাত্রীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরও করলেন। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে বর-সহ  বরযাত্রীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের দেওরিয়ার ঘটনা। অভিষেক শর্মার সঙ্গে সুষমার বিয়ে ঠিক হয়েছিল। শনিবার ছিল বিয়ের লগ্ন। নির্দিষ্ট সময়ে বরযাত্রীদের নিয়ে পৌঁছে যান বরও। কিন্তু বিয়ে শুরুর আগেই বেঁধে যায় গোলমাল। মেনুতে পনির সহ নিরামিষের একাধিক পদ থাকলেও মাছ বা আমিষ জাতীয় কোনও পদ ছিল না। বরযাত্রীদের কারও মাধ্যমে সে খবর জানতে পেরে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন বর।

মারধরের ১ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, তর্কাতর্কি চলাকালীন বর নিজে কনেপক্ষের এক মহিলার গালে চড় মারেন। প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন ওই মহিলার স্বামী। অভিযোগ, বর তাঁকেও মারতে যান। এরপরই দু'পক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। গুরুতর জখম হন কনেপক্ষের ৬ জন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। কনের বাবার অভিযোগের ভিত্তিতে বর-সহ বরযাত্রীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে দেওরিয়ার বাঘাউচঘাট থানার পুলিশ। ঘটনায় বরপক্ষের বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। 


```