Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

উৎসবেও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের ব্যস্ত বাজারে আচমকা জঙ্গি হামলা, আহত কমপক্ষে ১২

রবিবার শ্রীনগরের ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে লালচক বাজার এলাকায় হামলা হয়।

উৎসবেও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের ব্যস্ত বাজারে আচমকা জঙ্গি হামলা, আহত কমপক্ষে ১২

পুরো এলাকা ঘিরে রেখেছে সেনা

শেষ আপডেট: 3 November 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: উৎসবেও উপত্যকায় জঙ্গি হামলা। রবিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলার খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে খবরতবে সেই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকলেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

রবিবার শ্রীনগরের ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে লালচক বাজার এলাকায় হামলা হয়। সেখানে এদিন ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। রবিবার সেখানে বাজার বসে। নিরাপত্তা বলয় পেরিয়ে ভিড়ের মধ্যে কীভাবে এমন হামলা হল তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবারই শ্রীনগরে খানইয়ার এলাকায় এক লস্কর জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। তার সঙ্গে এই হামলার কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সূত্রের খবর, বাজারে ঠেলাগাড়ির উপর অস্থায়ী একটি দোকানে গ্রেনেড বিস্ফোরণ হয়। লালচকে পর্যটক সহযোগিতা কেন্দ্রে থাকায় সেখানে সবসময় নিরাপত্তার কড়াকড়ি থাকে।

হামলার পরেই এলাকা তল্লাশি অভিযান শুরু করেছে সেনা জওয়ানরা। আহতরা সকলেই সাধারণ নাগরিক বলে জানা গিয়েছে। শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে

গত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের নানা জায়গায় হামলার খবর মিলেছে। যা খুবই উদ্বেগের। নতুন সরকার গঠনের পর থেকেই সেই মাত্রা লাফিয়ে বেড়েছে।  


```