
৫০০ বছর পর অযোধ্যার রাম মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে রামলালার জন্মদিন - দ্য ওয়াল ফাইল ।
শেষ আপডেট: 17 April 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। আলোকসজ্জায় সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। গোটা অযোধ্যায় যেন উৎসবের আমেজ। গত ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হয়। অভিষেকের পর আজই রামলালার প্রথম জন্মদিন। ৫০০ বছর পর ধুমধাম করে পালিত হচ্ছে রামলালার জন্মদিন।
বছরের অন্য দিনের মতো বুধবার রামনবমীতেও সব দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে মন্দিরের দরজা। এদিন ভোর থেকে হাজার হাজার ভক্ত অযোধ্যার রামমন্দিরে ভিড় জমিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, "অযোধ্যার রামমন্দিরে রামনবমীর অনুষ্ঠান ৫০০ বছর ধরে অপেক্ষায় রয়েছে। সারা দেশ এই উৎসবে সামিল হয়েছে।" এদিন সকালেই রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমীর কথা উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী। এইদিনের অপেক্ষায় ছিল দেশবাসী।”
রামনবমীতে আজ প্রথম সূর্যাভিষেক হবে রামলালার। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রামলালার কপালে সূর্যতিলক এঁকে দেবেন বিজ্ঞানীরা। সূর্যকিরণ গর্ভগৃহে ঢুকে রামলালার কপাল আলো করবে।বুধবার বেলা ১১টা ৫৮ মিনিট নাগাদ সূর্যাভিষেকের প্রক্রিয়া শুরু হবে। চলবে বেলা ১২টা ৩ মিনিট অবধি।
তাহলে অযোধ্যায় রামমন্দিরে রামনবমীর অনুষ্ঠানের বিবরণ এক ঝলকে দেখে দেওয়া যাক: