Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের পর রামলালার প্রথম জন্মদিন, শুভেচ্ছা মোদীর, শান্তি বজায় রাখার বার্তা মমতার

বুধবার রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমীর কথা উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অভিষেকের পর রামলালার প্রথম জন্মদিন, শুভেচ্ছা মোদীর, শান্তি বজায় রাখার বার্তা মমতার

রামলালার প্রথম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি বজায় রাখার বার্তা - দ্য ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 17 April 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রামনবমী। আলোকসজ্জায় সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। গত জানুয়ারিতেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে দেশজুড়ে রামনবমী নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। চৈত্র নবরাত্রি নিয়ে সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। মেতে উঠেছেন ভক্তেরা। 

বুধবার রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমীর কথা উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী। এইদিনের অপেক্ষায় ছিল দেশবাসী।”  এক্স হ্যান্ডেলে সকলকে রামনবমীতে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর মিছিল দেখা গিয়েছে। ২০২২ সালের পর ২০২৩ সালেও রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে শিবপুর এবং হাওড়া থানা এলাকায় ব্যাপক সংঘর্ষ এবং গন্ডগোলের ঘটনা ঘটে। গতবার সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়। পরে রাজ্য পুলিশের তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ-র হাতে যায়। গত সোমবার চলতি বছরে শ্রীরামপুরের পর হাওড়ায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

ইতিমধ্যেই বুধবার সকাল থেকে বাংলার বিভিন্ন জায়গায় শোভাযাত্রা শুরু হয়েছে। নিউটাউনে রামনবমীর অনুষ্ঠানে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় শোভাযাত্রার প্রস্তুতি চলছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেজন্য পুলিশের কড়া নজরদারি রয়েছে।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাম নবমী পালন নিয়ে আগেই তৈরি হয়েছিল বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়াকে রাম নবমী পালনে অনুমতি দিলেও তা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জরুরি ভিত্তিতে অনুমতি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


```