Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিগারেটের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে, পান মশলাও মহার্ঘ হবে

বর্তমানে ১২ শতাংশ করের আওতায় থাকা ৯৯ শতাংশ পণ্য চলে আসবে ৫ শতাংশ স্ল্যাবে।

সিগারেটের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে, পান মশলাও মহার্ঘ হবে

প্রতীকী ছবি।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 August 2025 22:40

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের ভাষণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দীপাবলির আগে বড় সংস্কার হবে পণ্য ও পরিষেবা কর তথা জিএসটিতে (GST)। যাকে বলা হচ্ছে “নেক্সট জেনারেশন” সংস্কার। 

প্রধানমন্ত্রীর কথায়, এটা হতে চলেছে মানুষের জন্য এক বিশেষ উপহার। সেই সংস্কারের খসড়া রূপরেখা এখন কার্যত তৈরি। সরকারি সূত্রে জানা গিয়েছে, জিএসটি কাঠামোতে বড় পরিবর্তন এনে করের স্ল্যাব কমিয়ে রাখা হবে মাত্র দুইটি—৫ শতাংশ ও ১৮ শতাংশ। পাশাপাশি বিলাসবহুল পণ্য ও ক্ষতিকর দ্রব্যের জন্য (সিন গুডস) চালু হবে 

সিগারেটের উপর এখন ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়। অর্থাৎ প্রতি ১০০ টাকায় সিগারেটের দাম বেড়ে যেতে পারে ১২ টাকা।  


প্রস্তাব অনুযায়ী—
বর্তমানে ১২ শতাংশ করের আওতায় থাকা ৯৯ শতাংশ পণ্য চলে আসবে ৫ শতাংশ স্ল্যাবে।
২৮ শতাংশ করের আওতায় থাকা প্রায় ৯০ শতাংশ পণ্য নেমে আসবে ১৮ শতাংশে।
দৈনন্দিন ব্যবহার্য ও সাধারণ মানুষের পণ্য ৫ শতাংশ করের আওতায় রাখা হবে।
তামাক, পান মশলা-সহ সাতটি ‘সিন গুডস’-এর জন্য প্রস্তাবিত ৪০ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে, যেখানে মোট করভার প্রায় ৮৮ শতাংশে বজায় রাখা হবে।

কোন খাতে সুবিধা আসতে পারে

এই সংস্কারে কৃষি, বস্ত্রশিল্প, সার, নবায়নযোগ্য শক্তি, গাড়ি, হস্তশিল্প, স্বাস্থ্য, বীমা, নির্মাণ ও পরিবহণ খাত উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারে। সরকার মনে করছে, করহার কমানোয় ভোগব্যয় বাড়বে, যা রাজস্ব ঘাটতি পুষিয়ে দেবে।

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, “আমরা রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছি এবং দীপাবলির আগেই নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার চালু করব। সাধারণ মানুষের ব্যবহৃত পণ্যের উপর কর উল্লেখযোগ্যভাবে কমবে, এমএসএমই ক্ষেত্র ব্যাপকভাবে উপকৃত হবে। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সস্তা হবে, যা অর্থনীতিকেও শক্তিশালী করবে।”

প্রস্তাবিত নতুন কাঠামোতেও পেট্রোলিয়াম পণ্য জিএসটির আওতায় আনা হচ্ছে না। তবে ৪০ শতাংশ কর স্ল্যাব চালু হলে সিগারেট ও তামাকজাত দ্রব্যের দাম বেড়ে যাওয়া প্রায় নিশ্চিত।


```