Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

লোকসভায় পাশের পর ওয়াকফ বিল রাজ্যসভায় পেশ করলেন সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু

ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায় পাশ করাতে গেলে সরকারের পক্ষে ১১৯ ভোট প্রয়োজন।

লোকসভায় পাশের পর ওয়াকফ বিল রাজ্যসভায় পেশ করলেন সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু

রাজ্যসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু (বাঁদিকে) ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।)

শেষ আপডেট: 3 April 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে ওয়াকফ সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। মন্ত্রী তাঁর ভাষণে বলেন, ওয়াকফ বোর্ড শুধুমাত্র নজরদারি রাখবে, ওয়াকফ সম্পত্তির উপর কর্তৃত্ব ফলাবে না। আমি কংগ্রেস ও তার সহযোগী দলগুলির কাছে এই বিলকে সমর্থনের দাবি জানাচ্ছি। রাজ্যসভা সদস্যদের তিনি জানান, আজ পর্যন্ত ৮.৭২ লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে। 

তিনি আরও বলেন, ২০০৬ সালে সাচার কমিটির অনুমান হিসেবে ওয়াকফ সম্পত্তি থেকে আয়ের পরিমাণ ছিল ১২,০০০ কোটি টাকা। তাহলে আপনারা সহজেই অনুমান করতে পারেন যে, আজকের দিনে সেই আয় কতয় গিয়ে ঠেকবে। এদিনও তিনি বলেন, এই বিল কারও ধর্মীয় স্বাধীনতায় আঘাত হানবে না।

বুধবার প্রায় ১২ ঘণ্টার বেশি বিতর্ক চলার পর বোতাম টিপে ও স্লিপের মাধ্যমে ভোটাভুটি হয় মধ্যরাতে। সেই ভোটাভুটিতে সরকারপক্ষ ২৮৮টি ভোট পায়, বিলের বিপক্ষে ভোট পড়ে ২৩২টি। এদিন রাজ্যসভায় প্রশ্নপর্বের শেষে দুপুর ১টা নাগাদ বিল রাজ্যসভায় পেশ করেন মন্ত্রী কিরেন রিজিজু। বুধের মতো বৃহস্পতিতেও আলোচনার জন্য প্রাথমিকভাবে ৮ ঘণ্টা নির্দিষ্ট করা হয়েছে।

ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায় পাশ করাতে গেলে সরকারের পক্ষে ১১৯ ভোট প্রয়োজন। বর্তমানে উচ্চকক্ষে ২৪৫ জন সদস্য রয়েছেন। এই অবস্থায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে রয়েছে ১২৫টি ভোট। এছাড়া ৬ জন মনোনীত সদস্য বিলের পক্ষে ভোট দিতে পারেন।

কংগ্রেসের রাজ্যসভা সদস্য ও সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী এদিন সকালেই বিরোধিতা করে বলেন, লোকসভায় কাল বুলডোজার চালিয়ে বিল পাশ করিয়েছে সরকারপক্ষ। দেশে সামাজিক বিভাজন ঘটিয়ে মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। বুধের পরাজয়ের পর এদিন সকালেই লোকসভা বসার সঙ্গে সঙ্গে বিরোধীরা সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করে। ফলে এদিনও সংসদের দুই কক্ষ ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠতে পারে।


```