Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফুলে ফেঁপে উঠছে হাসপাতালের বিল, বিমা সংস্থার টানে চাপ বাড়ছে প্রিমিয়ামে, দাওয়াই আনছে কেন্দ্র

বেসরকারি হাসপাতালের অতিরিক্ত বিল আদায়ের প্রবণতা রুখতে স্বাস্থ্যবিমা সংক্রান্ত কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল হেল্থ ক্লেমস এক্সচেঞ্জ’ (NHCE) আনা হচ্ছে অর্থ মন্ত্রক ও বিমা নিয়ন্ত্রকের সরাসরি নিয়ন্ত্রণে।

ফুলে ফেঁপে উঠছে হাসপাতালের বিল, বিমা সংস্থার টানে চাপ বাড়ছে প্রিমিয়ামে, দাওয়াই আনছে কেন্দ্র

ছবি এআই দিয়ে তৈরি

শেষ আপডেট: 10 July 2025 20:09

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের বিলের (Hospital Bill) বাড়বাড়ন্তের জেরে ধাক্কা খাচ্ছে স্বাস্থ্যবীমা (Health Insurance)। আরও বেশি কভার মানেই আরও বেশি খরচ— এ যেন নতুন বাস্তব। এবার তাতে লাগাম টানতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। বেসরকারি হাসপাতালের অতিরিক্ত বিল আদায়ের প্রবণতা রুখতে স্বাস্থ্যবিমা সংক্রান্ত কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল হেল্থ ক্লেমস এক্সচেঞ্জ’ (NHCE) আনা হচ্ছে অর্থ মন্ত্রক ও বিমা নিয়ন্ত্রকের সরাসরি নিয়ন্ত্রণে।

সরকার ও বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI-র (Insurance Regulatory and Development Authority of India) সাম্প্রতিক বিশ্লেষণে ধরা পড়েছে, একাধিক হাসপাতাল চিকিৎসা খরচ বাড়িয়ে দেখাচ্ছে। বিশেষ করে যাঁদের বিমার কভার বেশি, তাঁদের কাছ থেকে চড়া বিল নেওয়ার প্রবণতা স্পষ্ট। এর ফলে বীমা সংস্থাগুলিও বাড়িয়ে দিচ্ছে প্রিমিয়াম, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

পেশাদার সংস্থা এ অন-এর গ্লোবাল মেডিক্যাল ট্রেন্ড রিপোর্ট জানাচ্ছে, ২০২৫ সালে ভারতে চিকিৎসা খরচ গড় বিশ্ব হারের তুলনায় অনেক বেশি। যেখানে বিশ্বব্যাপী গড় বৃদ্ধির হার ১০ শতাংশ সেখানে ১৩ শতাংশ হারে বাড়বে।

এই পরিস্থিতিতে এনএইচসিই-কে আরও কড়া নজরদারিতে আনা হচ্ছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের অধীনে থাকা এই ক্লেইমস এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এখন থেকে সরাসরি আইআরডিএআই ও অর্থ মন্ত্রকের নজরদারিতে চলবে। যার ফলে, বিমা সংস্থাগুলির ‘collective bargaining power’ বাড়বে, অর্থাৎ তারা হাসপাতালের কাছে নির্দিষ্ট চিকিৎসার নির্ধারিত মূল্য চেয়ে দর কষাকষিতে নামতে পারবে।

বলার অপেক্ষা রাখে না, বিমার প্রিমিয়ামের বার্ষিক বৃদ্ধির হারও ধাক্কা খাচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তা নেমে এসেছে ৯ শতাংশে, যেখানে এক বছর আগেও তা ছিল ২০ শতাংশের বেশি। অনেকেই আর্থিক চাপে বিমা নবীকরণ করছেন না।

সরকার মনে করছে, নজরদারি বাড়িয়ে এবং স্পষ্ট নিয়ম চালু করে এই অসংগতি কিছুটা হলেও রোখা সম্ভব। কেন্দ্রীয় অর্থ এবং স্বাস্থ্যমন্ত্রক এই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, ভিতরে ভিতরে নীরব বিপ্লব শুরু হয়ে গিয়েছে।


```