Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বকালের বৃহত্তম যুদ্ধবিমান চুক্তি, ৬২ হাজার কোটি টাকা ঢেলে ৯৭টি তেজস কিনছে কেন্দ্র

প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) আজ বৃহস্পতিবার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) সঙ্গে ৯৭টি তেজস এমকে-১এ (Tejas Mk-1A) বিমান কেনার জন্য চুক্তি সই (Contract Signed) করল।

সর্বকালের বৃহত্তম যুদ্ধবিমান চুক্তি, ৬২ হাজার কোটি টাকা ঢেলে ৯৭টি তেজস কিনছে কেন্দ্র

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 September 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের (Fighter Aircraft) ইতিহাসে এটাই সবচেয়ে বড় চুক্তি। প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) আজ বৃহস্পতিবার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) সঙ্গে ৯৭টি তেজস এমকে-১এ (Tejas Mk-1A) বিমান কেনার জন্য চুক্তি সই (Contract Signed) করল। চুক্তির মোট মূল্য ৬২,৩৭০ কোটি টাকারও বেশি।

চুক্তি অনুযায়ী, ৬৮টি সিঙ্গল-সিটার ফাইটার জেট এবং ২৯টি টুইন-সিটার ট্রেনার বিমান আসবে ভারতীয় বায়ুসেনার জন্য। সরঞ্জাম-সহ এই বিমানগুলি ২০২৭-২৮ সাল থেকে বায়ুসেনায় পৌঁছতে শুরু করবে এবং পরবর্তী ছ’বছরে ডেলিভারি সম্পূর্ণ হবে।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি তেজস এমকে-১এ কেনার জন্য ৪৬,৮৯৮ কোটি টাকার চুক্তি হয়েছিল। তবে সেই প্রকল্পে দেরি হয়েছে। নতুন চুক্তিটি গত ১৯ অগস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেবিনেট কমিটি অন সিকিউরিটি অনুমোদন করে।

নতুন বিমানগুলিতে ৬৪ শতাংশেরও বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ৬৭টি নতুন সিস্টেম— যার মধ্যে রয়েছে দেশীয় তৈরি UTTAM AESA রাডার, ‘স্বয়ং রক্ষা কবচ’ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং ইন্ডিজেনাস অ্যাকচুয়েটর। প্রতিরক্ষা ক্রয় নীতির ‘Buy (India-IDDM)’ ক্যাটাগরির আওতায় আসছে এই প্রকল্প।

মিগ-২১-এর মতো পুরনো বিমান বহর থেকে অবসর নেওয়ার পরবর্তী সময়ে ভারতীয় বায়ুসেনার যুদ্ধক্ষমতা ধরে রাখার জন্যই তেজসের এই বিপুল চাহিদা। আগামী ২৬ সেপ্টেম্বর বায়ুসেনার শেষ দু'টি মিগ-২১ স্কোয়াড্রনও অবসর নেবে।

সরকারি সূত্রের খবর, প্রায় ১০৫টি ভারতীয় সংস্থা জড়িত রয়েছে তেজস প্রকল্পের সাপ্লাই চেনে। ফলে প্রতিবছর গড়ে ১১,৭৫০টি সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে এই উৎপাদন প্রক্রিয়ায়।

এছাড়াও জানা গিয়েছে, তেজস এমকে-১এ চালাতে ব্যবহৃত GE-এর তৈরি ১১৩টি এফ-৪০৪ ইঞ্জিন কেনার জন্যও আলাদা চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছে। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।


```