Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

টা-টা বাইবাই পুরনো কর জমানা, নতুন ব্যবস্থার দিকে ঠেলছে সরকার?

প্রতিবারই বাজেটের মূল আকর্ষণ থাকে মূলত আয়কর প্রস্তাব ও জিনিসের দাম কমাবাড়ার দিকে।

টা-টা বাইবাই পুরনো কর জমানা, নতুন ব্যবস্থার দিকে ঠেলছে সরকার?

নির্মলা সীতারামন।

শেষ আপডেট: 1 February 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারই বাজেটের মূল আকর্ষণ থাকে মূলত আয়কর প্রস্তাব ও জিনিসের দাম কমাবাড়ার দিকে। এবারেও বাজেট পড়ার সময় কর প্রস্তাবের সময় সভায় হাসিমুখে নির্মলা সীতারামন বলেন, আয়কর নিয়ে বাজেট ভাষণের একেবারে শেষে বলব আমি। তারপর ব্যক্তিগত আয়করের উপর বলতে গিয়ে সীতারামন বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর এখন থেকে কোনও কর দিতে হবে না।

তাঁর এই ঘোষণার পরেই নির্মলার পরবর্তী কথাগুলি সভার সদস্যদের টেবিল চাপড়ানো, হর্ষধ্বনি, হাততালি ও মোদী মোদী স্লোগানে ঢেকে যায়। তাতেও আওয়াজ ছাপিয়ে নির্মলা আরও একবার ঘোষণাটি বলার চেষ্টা করেন এবং তারপরেই এটা হবে নতুন কর জমানায়। ফের একবার নতুন কর জমানার কথা উল্লেখ করেন সীতারামন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণের পরেই এক্সবার্তায় একজন লেখেন, নির্মলা সীতারামনের এই বাজেটে বিশাল করছাড়ের প্রস্তাবে পুরনো কর জমানার আজই মৃত্যু ঘটল। বেতনভুক ব্যক্তিদের বার্ষিক ১২,৭৫,০০০ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না। তবে শর্ত একটাই, তাঁকে নতুন কর প্রস্তাবের জমানাকে বেছে নিতে হবে। আর কেউ যদি ভেবে থাকেন যে, পুরনো যুগেই আটকে থাকবেন, তাহলে তাঁর জন্য বিশেষ সুখবর নেই।

আদতে সরকার চাইছে, আগামী পাঁচবছরে ব্যক্তিগত আয়করকে নতুন কর কাঠামোর দিকে নিয়ে যেতে। যার সূচনা হল এদিন থেকে, একথা বলাই যায়। ২০২০ সালে প্রথম নয়া কর ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছিল। সেবার থেকেই নয়া ব্যবস্থায় পা রাখা করদাতাদের ছাড় দেওয়া হচ্ছিল। এমনকী নতুন কর জমানা এইজন্যই বেশি আকর্ষণীয় যে, এতে কাগুজে কাজ খুব কম রয়েছে।

পুরনো কর কাঠামোয় বেশ কিছু আয়কর আইনের ধারায় বিনিয়োগ করে ছাড়ের সুবিধা ছিল যেমন-জীবনবিমা, পিএফ, পিপিএফ, স্বাস্থ্যবিমা ইত্যাদি। এবং তার প্রমাণ দাখিল করতে হতো। কিন্তু নতুন কর জমানায় বিনিয়োগের প্রমাণ প্রয়োজন নেই। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার অমিতাভ তিওয়ারি বলেছেন, পুরনো কর জমানা অতীত হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও অনেকে এখনও পুরনো কর জমানায় আস্থা রাখেন। কারণ এতে পিপিএফ, এনএসসি এবং এসএসওয়াইয়ে সঞ্চয় করে দেড় লাখ টাকা পর্যন্ত করছাড় মেলে। যদিও সরকার এখনও পুরনো কর ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে এমন কোনও ঘোষণা করেনি। তবে এবারের বাজেট নিশ্চিতভাবে পুরনো ব্যবস্থা থেকে নিষ্কৃতির পথে সরকারের দিশারী হয়ে উঠবে।


```