Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইন্দোরের সরকারি ঠিকাদারের বাংলোয় সোনার সাজসজ্জা! গোয়াল দিয়ে কি দুর্নীতির পাহাড় ঢাকা যায়?

ইন্দোরে সরকারি ঠিকাদারের সোনায় সাজানো বিলাসবহুল বাংলো। ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছে দুর্নীতি ও বিত্তের উৎস কোথায়?

ইন্দোরের সরকারি ঠিকাদারের বাংলোয় সোনার সাজসজ্জা! গোয়াল দিয়ে কি দুর্নীতির পাহাড় ঢাকা যায়?

সরকারি কর্মীর বাংলোয় সোনার সাজ!

শেষ আপডেট: 1 July 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: বাংলোয় পা রাখতেই বিপুল বিলাসী নানা গাড়ির সংগ্রহ, ভিতরে বইছে ঝর্ণা, উঠে গেছে রাজকীয় সিঁড়ি, ফুটবল মাঠের মতো ডাইনিং স্পেস, আর এসবের সামনে বাড়ির চত্বরে আস্ত একটি গোয়াল! শুধু তাই নয়, বাংলোর অন্দরমহল জুড়ে রয়েছে ২৪ ক্যারেট সোনার ঝলক! 

মধ্যপ্রদেশের ইন্দোরে এক সরকারি ঠিকাদারের বিলাসবহুল বাংলোর এমনই ছবি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই চলছে তুমুল চর্চা। কারণ, এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের আসবাব, দেওয়ালের অলংকার, এমনকি ইলেকট্রিক সকেট পর্যন্ত সোনায় মোড়া। যেন আস্ত একটা সোনার রাজপ্রাসাদ।

এখানেই শেষ নয়। ভিডিওর বর্ণনায় লেখা, “তিনি মধ্যপ্রদেশের এক সরকারি ঠিকাদার। দুর্নীতির এক ফোঁটাও ছায়া পড়েনি তার জীবনে। বিশ্বাস করতে কষ্ট হলে জেনে রাখুন, তার বাংলোর ভেতরে গরুর জন্য গোশালা আছে।” 

বলাই বাহুল্য,  এই কথাটি নিছক রসিকতা নয়, তীব্র ব্যঙ্গ করেই লেখা। কিন্তু প্রশ্ন উঠেছে, দুর্নীতির পরিমাণ ঠিক কতটা হলে একজন সরকারি ঠিকাদার এতটা বড় ও বিত্তে ভরপুর বাড়ি করতে পারেন! সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত একজন ঠিকাদার কতটা বৈধ উপায়ে এমন সম্পদের মালিক হতে পারেন?

দেখুন সেই ভিডিওটি।

একদিকে ২৪ ক্যারেট সোনার ঝলমলে প্রদর্শন, অন্যদিকে 'ধর্মীয় পবিত্রতা'র প্রতীক হিসেবে গরুর আশ্রয়। ভিডিও দেখে অনেকেই বলছেন, এ যেন যেন সোনার পালঙ্কে বসে গরুর দোহাই দিয়ে নিজের সততা প্রমাণ করার চেষ্টা। অনেকে এ-ও সরাসরি বলছেন, এ দেশে যেখানে ঠিকাদার মানেই কমবেশি ঘুষ-অনিয়মের অভিযোগের ছায়া থাকে, সেখানেও এমন একটি 'সততার প্রতীক' মানা কঠিন।

এই দৃশ্য আবার অনেককেই মনে করিয়ে দিয়েছে, ধর্মের নাম নিয়ে দুর্নীতিকে ঢেকে ফেলার চালাকি। যেন গরুর জন্য আশ্রয় তৈরি করলেই সব পাপ ধুয়ে যায়, আর দুর্নীতির প্রশ্ন তোলা মানেই সেখানে ধর্মবিরোধিতা করা! কেউ লিখেছেন, “গরু রক্ষা করে সোনার বাড়ি বানালেই কি আপনি সৎ প্রমাণিত হন?” আবার কেউ সরাসরি বলেছেন, “ধর্ম এখন দুর্নীতির বর্ম হয়ে গেছে।”

তাই সোনার বাংলোর ভিডিও দেখে যতটা না মুগ্ধ হওয়া যায় বাইরে থেকে, তার চেয়েও বেশি জোরালো প্রশ্ন ওঠে, কীভাবে ক্ষমতা, বিত্ত ও ধর্ম মিলে একটা অস্বস্তিকর দুর্নীতির ছবি তুলে ধরেছে সকলের সামনে।


```