Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

২৬টি রাফাল পেতে চলেছে নৌসেনা, ফ্রান্সের সঙ্গে ৬৩ হাজার কোটির চুক্তিতে সিলমোহর কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) এই চুক্তির অনুমোদন দিয়েছে।

২৬টি রাফাল পেতে চলেছে নৌসেনা, ফ্রান্সের সঙ্গে ৬৩ হাজার কোটির চুক্তিতে সিলমোহর কেন্দ্রের

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 9 April 2025 14:03

দ্য ওয়াল বাংলা: ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি অত্যাধুনিক 'রাফাল মেরিন' যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। ডিসেম্বরে এই নিয়ে অন্তিম পর্যায়ে আলোচনা হয়। ধরে নেওয়া হয়েছিল এক মাসের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে ফ্রান্সের সঙ্গে। সেই মতোই এবার ৬৩ কোটি টাকা টাকার ২৬টি ‘রাফাল মেরিন’ কেনায় অনুমোদন দিল কেন্দ্র। 

চুক্তি অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী ২২টি একক আসনবিশিষ্ট রাফাল মেরিন এবং ৪টি দ্বৈত আসনের বিমান পাবে। এর সঙ্গে থাকবে-

  • রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট প্যাকেজ
  • নৌসেনাদের প্রশিক্ষণ
  • দেশে উৎপাদিত বিভিন্ন সরঞ্জাম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) এই চুক্তির অনুমোদন দিয়েছে। মনে করা হচ্ছে, এই যুদ্ধবিমানগুলি মূলত ভারতীয় নৌবাহিনীর রণতরীর (INS Vikrant এবং INS Vikramaditya) জন্য কেনা হচ্ছে। বর্তমানে যে পুরনো মিগ-২৯কে রয়েছে সেগুলির বদলে রাফাল মেরিনগুলি মোতায়েন করা হবে আগামীদিনে।

এই রাফাল মেরিনগুলিতে উন্নত অ্যাভিওনিক্স, অত্যাধুনিক অস্ত্রসজ্জা, শর্ট টেক-অফ কিন্তু অ্যারেস্টেড রিকভারি (STOBAR) ক্ষমতা, শক্তিশালী ল্যান্ডিং গিয়ার ও অ্যারেস্টর হুক রয়েছে। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, আগামী চার বছরের মধ্যে এই যুদ্ধবিমানগুলির সরবরাহ শুরু হবে। ২০২৯ সালের শেষের দিকে প্রথম পর্যায়ে রাফালে মেরিন ভারতীয় নৌবাহিনীর হাতে আসবে বলে আশা করা হচ্ছে। ২০৩১-এর মধ্যে সবগুলোই চলে আসবে। 


```