Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টির জলে ডুবে থাকা ড্রেন প্রাণ কাড়ল ছোট্ট আফরিনের, ঠিকাদারের গাফিলতি - অভিযোগ পরিবারের

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে আট বছরের মেয়েটির।

বৃষ্টির জলে ডুবে থাকা ড্রেন প্রাণ কাড়ল ছোট্ট আফরিনের, ঠিকাদারের গাফিলতি - অভিযোগ পরিবারের

আফরিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 August 2025 20:09

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে বৃষ্টির প্রকোপে জনজীবন প্রায় বিপর্যস্ত। ভারী বৃষ্টিতে জলমগ্ন গোরখপুর। জল জমে ঢাকা পড়ে গিয়েছে রাস্তা, ফুটপাত, এমনকী তৈরি হতে থাকা ড্রেনটিও। তাঁর মধ্যেই পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের আফরিনের।

স্কুল ছুটির পর আফরিন ছোট ভাইকে নিয়ে বাড়ি ফিরছিল। হাতে বই-খাতা। নর্দমা ঢাকা দেওয়া ভিজে স্ল্যাবের উপর সাব্ধানেই পা ফেলে এগোচ্ছিল সে। হঠাৎই এক জায়গায় স্ল্যাব শেষ হয়ে গিয়েছে, কিন্তু তা বোঝার উপায় ছিল না। সেই অদৃশ্য ফাঁদে পা বাড়াতেই খোলা ড্রেনের গভীরে তলিয়ে গেল আফরিন।

ভাইয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ দৌড়ে আসেন সাহায্য করতে। কিন্তু প্রবল স্রোত ইতিমধ্যেই আফরিনকে প্রায় ৫০ মিটার দূরে ভাসিয়ে নিয়ে গিয়েছে। ওই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখা যাচ্ছে, এক ব্যক্তি ড্রেনের ভেতর থেকে আফরিনের পা ধরে টেনে তুলছেন। কাদামাখা, নিস্তেজ ছোট্ট দেহে প্রাণ ফেরাতে সিপিআর দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। ততক্ষণে আরেকজন বৃষ্টির মধ্যেই তাকে কোলে তুলে দৌড় দেন হাসপাতালের উদ্দেশে। কিন্তু চিকিৎসকরা জানান এর মধ্যেই মৃত্যু হয়েছে আট বছরের মেয়েটির।

আফরিনের বাবা আনিশ কুরেশি, পেশায় দিনমজুর,। মেয়ের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন। তিনি জানান, "আমার মেয়ে পড়াশোনা করত মন দিয়ে, স্বপ্ন ছিল ডাক্তার হবে। মাদ্রাসায় ভর্তিও করেছিলাম। আজ সব শেষ হয়ে গেল, শুধু ঠিকাদারের গাফিলতিতে।" মা আসমানের কান্না যেন থামছে না।

অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনার পর ড্রেনটি ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে আফরিনের প্রাণ চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে তার স্বপ্নও।


```