Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

লাইনচ্যুত ২০টি কামরা! আবার বড়সড় রেল দুর্ঘটনা দেশে

এর জেরে ওই লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি বহু ট্রেন দেরিতে চলছে।

লাইনচ্যুত ২০টি কামরা! আবার বড়সড় রেল দুর্ঘটনা দেশে

লাইনচ্যুত হয়েছে একাধিক কামরা

শেষ আপডেট: 19 September 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: পরপর রেল দুর্ঘটনার খবর বিগত কয়েক মাস ধরে সাধারণ মানুষের ঘুম উড়িয়েছে। বৃহস্পতিবার ফের এমন খবর মিলল উত্তরপ্রদেশ থেকে। মথুরায় লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। এই ঘটনায় ২০টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। যাত্রীবাহী ট্রেন হলে আবারও যে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা থাকত তা অনুমান করা হচ্ছে। 

বুধবার রাত ১১টা নাগাদ আগা থেকে দিল্লিগামী এই মালগাড়িটি লাইনচ্যুত হয়। মথুরার বৃন্দাবন রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, মালগাড়ির কয়েকটি কামরা পাশের লাইনে ছিটকে পড়ে। এর জেরে ওই লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি বহু ট্রেন দেরিতে চলছে। 

ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে রেললাইনের পাশে থাকা কয়েকটি পিলারও ভেঙে গেছে। স্থানীয় সূত্রে খবর, কয়লা নিয়ে ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল ট্রেনটি। ২০টি কামরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু পরিমাণ কয়লা নষ্ট হয়েছে। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কারও মৃত্যু হয়নি। কেউ গুরুতর আহত হয়েছেন এমন খবরও সামনে আসেনি। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। 

কয়েকদিন আগে উত্তরপ্রদেশেরই কানপুরের কাছে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কালিন্দি এক্সপ্রেস। প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির দিকে যাচ্ছিল ট্রেনটি। কানপুরের কাছাকাছি এলাকায় রেললাইনের ওপর রাখা ছিল একটি এলপিজি সিলিন্ডার, তার পাশে পেট্রোল এবং দেশলাই! তাতে সজোরে ধাক্কা মারে ট্রেন। সিলিন্ডারটি অন্তত ৫০-৬০ মিটার দূরে গিয়ে পড়ে। এরপর এমারজেন্সি ব্রেক মেরে ট্রেন থামাতে সক্ষম হন চালক। 

রেলের তরফে অবশ্য বলা হয়েছে, পরপর ট্রেন দুর্ঘটনা চিন্তার বিষয় হলেও এখানে জঙ্গি হামলার কোনও আতঙ্ক নেই। শেষ কয়েক মাসে যে কটি রেল দুর্ঘটনা হয়েছে সেগুলির কোনওটাই জঙ্গি হামলার কারণে হয়নি। বরং তাঁদের দাবি, কিছু মানুষ নিজেদের ফুর্তির জন্য রেললাইনগুলিতে অনেক জিনিস ফেলে রাখেন। তার কারণ দুর্ঘটনা ঘটে। 


```