Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Gold Price: ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৭ হাজার! আজ কলকাতায় কত?

অক্ষয় তৃতীয়া অর্থাৎ ৩০ এপ্রিলের পরের দিন থেকেই রেকর্ড হারে কমে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। তথ্য বলছে, শেষ ১০ দিনে এই ধাতুর দাম কমেছে প্রায় ৬ হাজার ৬০০ টাকা। 

Gold Price: ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৭ হাজার! আজ কলকাতায় কত?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 May 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: আট থেকে আশি, সোনা পছন্দের বহু মানুষের। কেউ গয়না হিসেবে কেনেন, কেউ আবার বিনিয়োগ হিসেবে। কিন্তু সোনার প্রতি কম-বেশি আগ্রহ আম বাঙালির থাকেই। বছরের শুরু থেকে একটু একটু করে বাড়তে বাড়তে কিছুদিন আগে এই ধাতুর দাম পৌঁছেছিল প্রায় এক লক্ষে। কিন্তু মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম ধীরে ধীরে কমেছে শেষ কয়েকদিনে। 

অক্ষয় তৃতীয়া অর্থাৎ ৩০ এপ্রিলের পরের দিন থেকেই রেকর্ড হারে কমে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। তথ্য বলছে, শেষ ১০ দিনে এই ধাতুর দাম কমেছে প্রায় ৬ হাজার ৬০০ টাকা। 

আজ কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৮৯ হাজার ৭০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম ৯৪ হাজার ৪০০ টাকা। 

শুধু এ শহরেই নয়, দেশের অন্যান্য শহরেও সোনার দর নিম্নমুখী। আজ অর্থাৎ ৪ মে দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৭ হাজার ৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৯৫ হাজার ৬৬০ টাকা। মুম্বই, আহমেদাবাদ, পাটনা, জয়পুর, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু-সহ বহু শহরেই একইভাবে সোনার দাম কমেছে। 

কেন পড়ছে সোনার দাম?

বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ হল আমেরিকা ও চিনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধে খানিকটা স্থিরতা আসা। দীর্ঘদিন ধরে সমস্যা চলায় অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের বদলে সোনায় বিনিয়োগ করছিলেন প্রায় সকলে। তাই দ্রুত বাড়ছিল দাম। এখন পুনরায় বাজার দেখে আস্থা ফেরায় সোনার বদলে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে। দাম এসেছে হাতের নাগালে। 

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে — তা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে এখন কিছুদিন সোনার দাম কমবে-বাড়বে। 


```