Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

Goa: গোয়া আর ভোগ ভূমি নয়, গরু ও যোগ ভূমি, মুখ্যমন্ত্রী প্রমোদের কথায় তোলপাড়

গোয়ায় এখন বিজেপির সরকার চলছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কথা ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

Goa: গোয়া আর ভোগ ভূমি নয়, গরু ও যোগ ভূমি, মুখ্যমন্ত্রী প্রমোদের কথায় তোলপাড়

প্রমোদ সাওয়ান্ত (ছবি-দ্য ওয়াল)

শেষ আপডেট: 18 May 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: ঘটনাচক্রে তাঁর নাম ‘প্রমোদ’। শনিবার এহেন গোয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, গোয়াতে স্রেফ ভোগ আর প্রমোদে তাঁর আপত্তি রয়েছে। গোয়া আর শুধুমাত্র সূর্য, বালি আর সমুদ্রের রাজ্য নয়। এখন ভারতের পশ্চিমের এই রাজ্যটি পরিচিত হচ্ছে তার সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য। তাঁর মতে, গোয়া এখন ‘যোগ ভূমি’ ও ‘গোমাতার ভূমি’, ‘ভোগ ভূমি’ নয়।

শনিবার উত্তর গোয়ার রামনাথী গ্রামে ‘সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আগে মানুষ ভাবত গোয়া মানেই ভোগের জায়গা। কিন্তু এখন সময় বদলেছে। এখন গোয়া যোগ সাধনার ভূমি, গোমাতার ভূমি। এখানেই সনাতন সংস্থার আশ্রমও রয়েছে।”

পুরাণ অনুযায়ী, ভগবান পরশুরাম এক তীর ছুঁড়ে আরব সাগরকে পেছনে ঠেলে যে ভূখণ্ডের সৃষ্টি করেন, সেটিই বর্তমান গোয়া—এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “এই ভূমি ভগবান পরশুরামের পবিত্র ভূমি।”

তিনি জানান, এখন অনেক পর্যটক গোয়ায় আসছেন এখানকার বিশুদ্ধ সংস্কৃতি ও প্রাচীন মন্দির দেখার জন্য। “শুধু সমুদ্র সৈকত নয়, আমাদের পরিচ্ছন্ন ও ঐতিহ্যমণ্ডিত মন্দির এখন বড় আকর্ষণ হয়ে উঠেছে।”

গোয়ায় এখন বিজেপির সরকার চলছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কথা ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত গোয়ার নতুন ভাবমূর্তি তৈরির এই প্রচেষ্টা রাজ্য সরকারের ভবিষ্যৎ নীতিকেও ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 
অনেকের মতে, গোয়ায় পর্যটন এমনিতেই এখন বিপন্ন। ২০২৪ সালের শেষে তথা বর্ষশেষে গোয়ায় আর আগের মতো ভিড় হয়নি। প্রমোদের এই কথায় প্রমাদ গুণতে পারেন হোটেল ও রিসর্ট মালিকরা।

শনিবার প্রমোদ আরও জানান, গোয়ার মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ রাজ্য সরকার করে না, স্থানীয় মানুষজন করে। শতাব্দীপ্রাচীন রীতি ও সংস্কার তারা এখনও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।

সনাতন সংস্থার প্রতিষ্ঠাতা জয়ন্ত আঠাওলেকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই সংস্থা গোটা দেশের মানুষের মধ্যে সনাতন ধর্ম নিয়ে সচেতনতা বাড়াচ্ছে। আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিচ্ছে ঘরে ঘরে।”


```