Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

গোয়ায় বিদেশি পর্যটক আসা ৬০-৮২ শতাংশ কমেছে, মাথায় হাত ডলার আমদানির

গোয়া নামটির সঙ্গেই চোখে ভেসে ওঠে নীল আরব সাগরের জল।

গোয়ায় বিদেশি পর্যটক আসা ৬০-৮২ শতাংশ কমেছে, মাথায় হাত ডলার আমদানির

গোয়ার সমুদ্র সৈকত।

শেষ আপডেট: 7 November 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: গোয়ার সমুদ্র সৈকত! গোয়া নামটির সঙ্গেই চোখে ভেসে ওঠে নীল আরব সাগরের জল। যার সোনালি বালুতটে শুয়ে থাকা সারসার স্বর্ণকেশী স্বর্ণাঙ্গীদের অর্ধবসনা শরীরী হিল্লোল। গোয়ার নামেই আট থেকে আশির রক্তে টগবগ করে ফুটতে থাকে যৌবনের আগুন। ইতিহাস, দুর্গ, গির্জা এবং ফেনি (স্থানীয় মদ) ছোট্ট রাজ্যের সম্পদ। যার অপার সৌন্দর্য দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। কিন্তু, করোনাকাল থেকে আকাল লেগেছে গোয়ার বিদেশি পর্যটন ব্যবসায়। বহু সিনেমার শ্যুটিংস্থল গোয়ায় প্রায় ৬০ শতাংশ বিদেশি পর্যটক আসা কমে যাওয়ায় ডলার আমদানিতেও ঘাটতি দেখা দিয়েছে।

গোয়ায় গত কয়েক বছরের মধ্যে বিদেশি পর্যটক আসা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। যদিও দেশীয় পর্যটক আসায় কোনও বিরাম ঘটেনি। বিদেশি পর্যটক কম আসতে থাকায় রাজ্যের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে। বিদেশি মুদ্রার উপর ভর দিয়ে যে অর্থনীতি দাঁড়িয়েছিল, তার কোমর ভাঙার মুখে। বিশেষত রাজ্যের পরিবহণ, নিরাপত্তা, পরিষেবা মূল্য এবং পরিকাঠামো ক্ষেত্র চ্যালেঞ্জের মুখে পড়েছে।

একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কোভিডের আগে ২০১৯ সালে গোয়ায় ৯.৪ লক্ষ বিদেশি পর্যটক পা রেখেছিলেন। কিন্তু ২০২৩ সালের নভেম্বরের মধ্যে সেই সংখ্যা ৪.০৩ লক্ষে গিয়ে ঠেকে। যা হিসাব হচ্ছে প্রায় ৬০ শতাংশ ঘাটতি দেখা দেয়। নির্দিষ্টভাবে বলা যায়, ২০২২ সালে ২০১৮ সালের তুলনায় ৮২ শতাংশ বিদেশি পর্যটক কম এসেছেন। যা পর্যটন নির্ভর রাজ্য অর্থনীতির ক্ষেত্রে চরম বিপজ্জনক হয়ে ঠেকেছে। বিশেষত রাশিয়া, ইজরায়েল এবং ব্রিটেন থেকে পর্যটক আসা একেবারেই কমে গিয়েছে।

এর কারণ হিসেবে অনেকে মনে করছেন গোয়ায় ট্যাক্সি মাফিয়াদের উৎপাতে অনেকে আসা বন্ধ করেছেন। গোয়ার ট্যাক্সি সিন্ডিকেট এক ভয়ানক উৎপাত। যারা সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পর্যটক এমনকী স্থানীয় বাসিন্দাদেরও দুর্ভোগে ফেলে। এমনকী দেশি কোনও পর্যটক বিদেশি কাউকে লিফ্ট দিতে রাজি হলে ট্যাক্সিওয়ালারা তাতেও রাজি হয় না। গাড়ি থেকে নামিয়ে দেয়, গাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেয়।

এছাড়াও চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় অশান্তি সহ ভূরাজনৈতিক উত্তেজনায় গোয়ায় বিদেশি পর্যটক আসা কমেছে। উদাহরণ হিসেবে বলা যায়, গোয়ায় অতিমারির আগে রাশিয়া থেকে দিনে পাঁচটি উড়ান আসত। আর এখন সপ্তাহে গুটিকতক উড়ান আসে রাশিয়া থেকে। একসময় গোয়ায় প্রচুর ইজরায়েলি বেড়াতে আসতেন। কিন্তু আরব দুনিয়ায় অশান্তির পর থেকে তাও কমে গিয়েছে।


```