Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'চাকরি ছাড়ব, এরপর কী করব জানি না', হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন জেন-জি তরুণ, ৪৮ ঘণ্টায় বদলে গেল জীবন

উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার (Australia) দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এলেও তিনি সেখানে পড়তে যেতে চান না। আবার চাকরিও করতে চান না। 

'চাকরি ছাড়ব, এরপর কী করব জানি না', হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন জেন-জি তরুণ, ৪৮ ঘণ্টায় বদলে গেল জীবন

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 December 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: চাকরি, ক্যারিয়ার, ভবিষ্যৎ- এই  তিনের টানাপড়েন তরুণদের জীবনে নতুন নয়। তেমনই একজন বেঙ্গালুরুর ২২ বছরের অংশুল। হতাশার মধ্যেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন (Gen Z viral video)। সেখানে বলেছিলেন, 'কালই চাকরি ছাড়ব (Bengaluru Gen Z quits job), এরপর কী করব জানি না, কিন্তু এই একঘেয়েমি আর আর ভাল লাগছে না।' তাঁর এই দোটানা, ভয় আর অস্থিরতা বহু মানুষকে গভীরভাবে ছুঁয়ে গেছে। তাই পোস্টের ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁর জীবন একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে যায়।

ভিডিওতে জেন-জি তরুণ (Viral video by a young Bengaluru man) বলেছিলেন, 'ফুল টাইম চাকরি করতে খুবই বিরক্ত লাগছে। এভাবে আর চালিয়ে যেতে পারছি না। এই কাজকে আমি একদম ভালবাসি না। মনে হচ্ছে সময় নষ্ট করছি। কালই এই চাকরি ছেড়ে দেব।' এই ভিডিওটি পোস্ট করেছিলেন রবিবার অর্থাৎ তিনি সোমবার চাকরি ছাড়ার কথা বলেছিলেন।  

তিনি আরও জানান, উচ্চ শিক্ষার (Higher Studies) জন্য অস্ট্রেলিয়ার (Australia) দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এলেও তিনি সেখানে পড়তে যেতে চান না। আবার চাকরিও করতে চান না। ফলে তিনি দোটানায় পড়ে গেছেন। অন্যদিকে, চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তাঁর বাবা-মাও খুব একটা খুশি নন বলে জানিয়েছিলেন অংশুল।

ভিডিওটি পোস্ট করার সময় তাঁর ইনস্টাগ্রামের ফলোয়ার ছিল ১০ হাজার। কিন্তু ভিডিও ভাইরাল (VIral Video) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। ভিডিওটিতে দুই মিলিয়নের বেশি  ভিউজ এসেছে।

তিন মাস আগেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো শুরু করেছিলেন অংশুল। চাকরি ছাড়ার পর এবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই কাজ করতে চান অংশুল। তিনি বলেন, 'আমি এই কাজে আরও বেশি মনযোগী হব, নিজের সময় দেব।'

তবে সোমবার সকালে দ্বিতীয় ভিডিও শেয়ার করেন অংশুল। যেখানে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আরও বেশি দ্বিধায় দেখা যায় তাঁকে। তিনি বলেন, “এখন সকাল ৭টা ৪৫। ১০টার মধ্যে অফিসে যেতে হবে। খুব ভয় লাগছে। বুঝতে পারছি না কী করব।”

তিনি জানান, কখনও মনে হচ্ছে ভাবার জন্য কিছুটা সময় নিই, আবার কখনও মন বলছে, একবার ঝুঁকি নিয়েই ফেলি। সবচেয়ে বেশি ভয় হচ্ছে স্থায়ী রোজগারটা থাকবে না। আবার মনে হচ্ছে, এখন না হলে আর কবে?

ভাইরাল ভিডিও-তে হাজারো তরুণদের পাশে পেয়েছেন অংশুল। প্রতিদিন তাঁর ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে। ভিডিওতে কমেন্ট করে তাঁরা বলছেন, 'তোমাকে পুরো সাপোর্ট রইল।' এভাবে এতজনের সমর্থন অংশুলকে সাহজ জুগিয়েছে। তাঁর কথায়, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে করা একটি ভিডিও যেন তাঁর জীবনটাই পাল্টে দিয়েছে।


```