Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দুধ, ঘি, মাখন, দইয়ের প্যাকেটে বিভ্রান্তিকর বিজ্ঞাপন মুছে ফেলার নির্দেশ কেন্দ্রীয় সংস্থার

ওই নির্দেশে বলা হয়েছে, প্যাকেট থেকে এ-ওয়ান এবং এ-টু ধরনের দাবি মুছে ফেলতে হবে, ভবিষ্যতেও দেওয়া যাবে না।

দুধ, ঘি, মাখন, দইয়ের প্যাকেটে বিভ্রান্তিকর বিজ্ঞাপন মুছে ফেলার নির্দেশ কেন্দ্রীয় সংস্থার

এই দাবিগুলিকে বিভ্রান্তিকর বলে মনে করে সংস্থা।

শেষ আপডেট: 23 August 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: দুধ, ঘি, মাখন, দই সহ দুগ্ধজাত খাদ্যসামগ্রীর বিশুদ্ধতা প্রচারে এ-ওয়ান এবং এ-টু ছাপ লাগানো যাবে না। খাদ্যগুণ সুরক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্টান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই এই মর্মে নির্দেশ জারি করেছে। দুধ ও দুগ্ধজাত খাদ্যসামগ্রী প্রস্তুতকারক কোম্পানি ও ই-কমার্সগুলিকে দেওয়া ওই নির্দেশে বলা হয়েছে, প্যাকেট থেকে এ-ওয়ান এবং এ-টু ধরনের দাবি মুছে ফেলতে হবে, ভবিষ্যতেও দেওয়া যাবে না। কারণ, এই দাবিগুলিকে বিভ্রান্তিকর বলে মনে করে সংস্থা।

সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ধরনের দাবি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস আইন, ২০০৬ অনুযায়ী বিধিসম্মত নয়। দুধ ও দুগ্ধজাত সামগ্রী প্রস্তুতকারক সংস্থাগুলিকে আগে থেকে ছাপানো প্যাকেটের ক্ষতি দূর করতে তাদের আগামী ৬ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে ই-কমার্সগুলিকে এই মুহূর্তে ওয়েবসাইট থেকে এই তকমা মুছে ফেলার নির্দেশ দিয়েছে সংস্থা। এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন পরাগ মিল্ক ফুড কোম্পানির চেয়ারম্যান দেবেন্দ্র শাহ। তিনি জানান, এফএসএসএআইয়ের এই নির্দেশ সঠিক সিদ্ধান্ত। তাঁর মতে, এই দুই তকমা লেখা বাজারিকরণের প্রচারসর্বস্বতা ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে একটি চমকমাত্র। ফলে গ্রাহকরা যাতে ভবিষ্যতে আর বিভ্রান্ত না হতে পারেন তার জন্য এই ভুল দাবি মুছে ফেলাই উচিত।


```