Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'খারাপ' থেকে ফের 'খুব খারাপ', দিল্লির একিউআই ছুঁল ৩৭১! কোনদিকে যাচ্ছে পরিস্থিতি?

আবারও বেড়েছে দিল্লির দূষণ! একিউআই পৌঁছল ৩৭১-এ, ‘খারাপ’ থেকে ফের ‘খুব খারাপ’ বাতাসের গুণমান। উদ্বেগ বাড়ছে রাজধানীজুড়ে।

'খারাপ' থেকে ফের 'খুব খারাপ', দিল্লির একিউআই ছুঁল ৩৭১! কোনদিকে যাচ্ছে পরিস্থিতি?

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 2 November 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলের পর থেকে খানিকটা বদলেছিল পরিস্থিতি, ক্লাউড সিডিংয়ে ব্যর্থ হয়ে বৃষ্টি না আনতে পারলেও নিজে থেকেই বদলাচ্ছিল আবহাওয়া ফলে দূষণ কমা শুরু করেছিল। পরিস্থিতি যাতে ভাল-র দিকে যায়, তা নিশ্চিত করতে পুরনো গাড়ি শহরে ঢোকানো বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু এত কিছু করে হল কী! খারাপ থেকে ফের খুব খারাপ হল রাজধানীর দূষণের মাত্রা।

রবিবার সকালে শহরের বায়ুর মান আরও খারাপ হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য অনুযায়ী, সকাল ৬টায় দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়ায় ৩৭১, যা আগের দিনের ২১৮ থেকে অনেকটাই বেশি। ফলে শহরের বায়ুমান নেমে এসেছে ‘খুব খারাপ’ (Very Poor) পর্যায়ে।

দিল্লির একাধিক এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। কিছু জায়গায় AQI ৪০০ ছাড়িয়ে ‘অত্যন্ত মারাত্মক’ (Severe) স্তরে পৌঁছেছে। ওয়াজিরপুরে (Wazirpur) রেকর্ড হয়েছে সর্বোচ্চ দূষণ সূচক ৪৩২।

অন্যান্য অঞ্চলের বায়ুমানের চিত্রও উদ্বেগজনক-

  • আনন্দ বিহার: ৩৮৪
  • বুরাড়ি: ৪১০
  • চাঁদনি চক: ৪০৭
  • লোধি রোড: ৩০৬
  • আইটিও: ৩০৭
  • জওহরলাল নেহরু স্টেডিয়াম: ৩৮৬
  • দ্বারকা সেক্টর-৮: ৪০১
  • মুণ্ডকা: ৪০১
  • নর্থ ক্যাম্পাস: ৩৭৫
  • ওখলা ফেজ-২: ৩৭৭
  • পুসা: ৩৯৯

দিল্লির পাশের শহর নয়ডা (Noida) ও গুরুগ্রাম (Gurugram)-এর অবস্থাও একইরকম খারাপ। নয়ডায় AQI ৩৪৮, গুরুগ্রামে ৩৫০, দুটিই ‘খুব খারাপ’ শ্রেণিতে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মানদণ্ড অনুযায়ী,

  • ০–৫০: ভাল
  • ৫১–১০০: সন্তোষজনক
  • ১০১–২০০: মাঝারি
  • ২০১–৩০০: খারাপ
  • ৩০১–৪০০: খুব খারাপ
  • ৪০১–৫০০: মারাত্মক

মৌসম ভবনের (IMD) তথ্য বলছে, রবিবার সকালে হালকা কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। বিশেষজ্ঞদের মতে, বায়ু স্থির থাকলে আর দূষণ স্তর উঁচু হলে এমন ‘ধোঁয়াশা’ তৈরি হয়, যা সূর্যের আলো ও বাতাসের প্রবাহ দুটোই বাধা দেয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকালেও হালকা কুয়াশা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন প্রায় ১৮ ডিগ্রির ঘরে।

ফলে একদিকে কম দৃশ্যমানতা, অন্যদিকে বাড়তি দূষণ, দিল্লির বাতাস এখন শ্বাস-নেওয়ার অযোগ্য হয়ে উঠছে, বিপদে বৃদ্ধ, শিশু ও শ্বাসকষ্টে ভোগা মানুষজন।


```