Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

৭০ হাজার টাকায় ডাক্তারি ডিগ্রি মিলেছে ক্লাস এইট পাশ করতেই! ১৪ ভুয়ো চিকিৎসককে ধরল পুলিশ

তল্লাশি চালিয়ে ১২০০টি ভুয়ো শংসাপত্র পুলিশের হাতে এসেছে বলে খবর। 

৭০ হাজার টাকায় ডাক্তারি ডিগ্রি মিলেছে ক্লাস এইট পাশ করতেই! ১৪ ভুয়ো চিকিৎসককে ধরল পুলিশ

গ্রেফতার ভুয়ো ডাক্তাররা

শেষ আপডেট: 6 December 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: টেনেটুনে ক্লাস এইট পাস। তারাই মেডিক্যাল ডিগ্রি পেয়ে চিকিৎসা করছে সাধারণ মানুষের। মোটা টাকার বিনিময়ে নকল ডিগ্রি বিক্রি করা হত বলে অভিযোগ। এবার ঘটনার তদন্তে নেমে ১৪ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হল গুজরাত থেকে। 

বোর্ড অফ ইলেক্ট্রো হোমিওপ্যাথিক মেডিসিন নামে একটি ভুয়ো সংস্থা খুলে নকল ডিগ্রি বিক্রি করে মোটা টাকা আয় করত বলে খবর। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ ওই সংস্থা গুজরাতের বিজেপি সরকার দ্বারা অনুমোদিত বলে দাবি করা হচ্ছে। সংস্থায় তল্লাশি চালিয়ে ১২০০টি ভুয়ো শংসাপত্র পুলিশের হাতে এসেছে বলে খবর। 

জানা গেছে, অষ্টম শ্রেনি উত্তীর্ণদের ৭০ হাজার টাকার বিনিময়ে ভুয়ো ডিগ্রি দেওয়া হত। তা হাতে পেয়েই সাধারণ মানুষের চিকিৎসা করত ভুয়ো চিকিৎসকরা। এছাড়া বছরে পাঁচ থেকে পনেরো হাজার টাকার বিনিময়ে ডিগ্রি রিনিউ করতে হত। পুলিশ জানিয়েছে, দেশে ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে বিশেষ কোনও বিধিনিষেধ নেই। সে কারণেই এমন সংস্থা খোলার পরিকল্পনা নেয় অভিযুক্তরা। 

আচমকা বিপত্তি বাধে তিন জন ভুয়ো ডাক্তারকে গ্রেফতারের পর। পুলিশ জানিয়েছে, রোগীদের অভিযোগ পেয়ে তদন্তে নেমেই তিন জনকে গ্রেফতার করতেই পুরো বিষয় পরিষ্কার হয়। গ্রেফতার করা হয় মূল চক্রী রমেশ গুজরাতিকেও। 

অভিযুক্তকে হেফাজতে নিয়ে এই তালিকায় আর কোন কোন চিকিৎসক রয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মোদীরাজ্যে এমন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক।


```