Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ওড়িশায় মৃত শিশু-সহ ৪ পুণ্যার্থী, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ওড়িশায় মৃত শিশু-সহ ৪ পুণ্যার্থী, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওড়িশায় খাদে বাস

শেষ আপডেট: 29 December 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ওড়িশায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! কোরাপুট জেলায় দুর্ঘটনার কবলে পড়ল একটি পুণ্যার্থী বোঝাই বাস। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে আহত অবস্থায় ৪০ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

জানা গেছে বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। রবিবার ভোর পাঁচটার দিকে স্থানীয় গুপ্তেশ্বর মন্দিরের দিকে যাচ্ছিল বাসটি। আচমকাই সেটি দাপারিঘাটির পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। 

বিষয়টি সামনে আসতেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বোইপাড়িগুডা হাসপাতালে পাঠায়। তবে দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃতদের পরিবার প্রতি ২ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছন তিনি

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাহাড়ের বাঁকে ঘুরতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। আহতদের মধ্যে অনেকের হাত-পা হারিয়ে গেছে বলে জানা যাচ্ছে।  


```