Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চার্চে চলছিল উৎসবের তোড়জোড়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে মৃত চারজন! মর্মান্তিক কাণ্ড তামিলনাড়ুতে

ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের।

চার্চে চলছিল উৎসবের তোড়জোড়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে মৃত চারজন! মর্মান্তিক কাণ্ড তামিলনাড়ুতে

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 2 March 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের প্রস্তুতি (Festival Preparation) চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল তামিলনাড়ুর (Tamil Nadu) কন্যাকুমারী জেলায়। সূত্রের খবর, স্থানীয় এনায়াম পুথেনথুরাই সেন্ট অ্যান্টনি গির্জায় (Church) ১০ দিনের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে হয়েছে। নবম দিনে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর।  

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিজয়ন, মানো, জেস্টেস ও শিবম। শনিবার উতসব উপলক্ষে সকালে গির্জা সাজাতে গিয়ে একটি ধাতব মই বেয়ে উপরে উঠেছিলেন কয়েকজন। কিন্তু সেটি ভিজে থাকায় আচমকা পাশে থাকা একটি হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে ঘটে যায় দুর্ঘটনা। হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে আসার চেষ্টা করেও লাভের লাভ কিছুই হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যে চারজনের মৃত্যু হয় বলে খবর।

পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করেছেন প্রত্যক্ষদর্শী। যা সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। ভাইরাল ভিডিওতে লোহার সিঁড়িটিতে তারের সংস্পর্শে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এরপর সেখান থেকে নামতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। এদিকে ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দৌড়াদৌড়ি শুরু করে দেন সকলেই। দেখা যায় অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। কিন্তু শেষমেশ চারজনকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। 

তবে ঠিক কীভাবে মৃত্যু তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুলিথারাই সরকারি হাসপাতাল এবং আসারিপল্লাম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই জানা যাবে আসল কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুদুকাদাই পুলিশ।


```