Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিদায় মনমোহন, অন্তিমযাত্রায় কাঁধ দিলেন রাহুল, চোখের জলে জ্বলে উঠল আগুন

সমর্থকরা স্লোগান তোলেন মনমোহন সিং অমর রহে।

বিদায় মনমোহন, অন্তিমযাত্রায় কাঁধ দিলেন রাহুল, চোখের জলে জ্বলে উঠল আগুন

শনিবার মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 28 December 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতৃত্বের শেষ শ্রদ্ধা জানানোর পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি হল প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। বাড়ির লোকের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় কাঁধ দিলেন রাহুল গান্ধীও। দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ বোলে সো নিহাল, সৎশ্রী অকাল ধ্বনিতে মনমোহনের চিতায় আগুন দিলেন তাঁর কন্যা।

শনিবার সকালে কংগ্রেস সদর দফতর থেকে রওনা দিয়ে মনমোহনের শববাহী গাড়ি লালকেল্লার পিছনে যমুনার তীরে নিগমবোধ ঘাটে গিয়ে পৌঁছায়। গাড়ির সঙ্গেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সেবাদলের কর্মী ও তিন বাহিনীর জওয়ানরা তেরঙা জাতীয় পতাকায় মোড়া কফিন নিয়ে আসেন। সেখানে দেশ-বিদেশের নেতারা অন্তিম শ্রদ্ধা জানান ভারতের অর্থনীতির নবরূপকারকে। সমর্থকরা স্লোগান তোলেন মনমোহন সিং অমর রহে। এদিনের শেষযাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ শববাহী গাড়ির সঙ্গে হেঁটে আসেন শ্মশানঘাট পর্যন্ত।

সকাল থেকেই নিগমবোধ ঘাট পুলিশের দখলে ছিল। প্রচুর কংগ্রেস সমর্থক সহ সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন প্রয়াত প্রধানমন্ত্রীকে। দিল্লি পুলিশ পুরো ঘিরে ফেলেছে নিগমবোধ ঘাটকে। ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে। কারণ মনমোহনের শেষকৃত্যে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো ব্যক্তিত্বরা। তাছাড়া সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও হাজির ছিলেন শেষ পর্যন্ত। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা ইতিমধ্যেই নিগমবোধ ঘাটে নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে ছিলেন।

মনমোহনের শেষযাত্রার জন্য দিল্লির বিভিন্ন রাস্তায় সকাল থেকেই যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। ভিভিআইপিদের যাত্রাপথে যাতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে।


```