Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিল্লির শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস এমপি সজ্জন কুমারের ফের যাবজ্জীবন

১৯৮৪ সালে ১ নভেম্বর সজ্জন কুমারের নেতৃত্বে একদল যুবক দিল্লির সরস্বতী বিহারে যশবন্ত সিং ও তাঁর ছেলে তরুণদীপ সিংকে পিটিয়ে মারার অভিযোগ প্রমাণিত হয়েছে রাউস অ্যাভিনিউ আদালতে।

দিল্লির শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস এমপি সজ্জন কুমারের ফের যাবজ্জীবন

সজ্জন কুমার। ফাইল ছবি।

শেষ আপডেট: 25 February 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন কংগ্রেস এমপি সজ্জন কুমারকে যাবজ্জীবন জেলের সাজা দিল আদালত। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী হত্যা-পরবর্তী শিখ বিরোধী দাঙ্গায় দুজনকে খুনের দায়ে প্রবীণ কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। এর আগে দিল্লি ক্যান্টনমেন্ট দাঙ্গা মামলায় সজ্জন কুমারকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। এটা নিয়ে দ্বিতীয় আরেকটি মামলায় আজীবন কারাবাসের মেয়াদে সাজা হল সজ্জন কুমারের।

১৯৮৪ সালে ১ নভেম্বর সজ্জন কুমারের নেতৃত্বে একদল যুবক দিল্লির সরস্বতী বিহারে যশবন্ত সিং ও তাঁর ছেলে তরুণদীপ সিংকে পিটিয়ে মারার অভিযোগ প্রমাণিত হয়েছে রাউস অ্যাভিনিউ আদালতে। মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, কুমারের নেতৃত্ব একদল জনতা লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে শিখদের সম্পত্তি লুটপাট ও তছনছ করে। সেই সময়ই বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়।

প্রসঙ্গত, খলিস্তান আন্দোলন দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জঙ্গিদের দখল করা স্বর্ণমন্দির মুক্ত করতে সেনা নামিয়ে অপারেশন ব্লু স্টারের নির্দেশ দিয়েছিলেন। সেই অভিযানে খতম হয় খলিস্তানি নেতা জার্নেইল সিং ভিন্দ্রেনওয়ালার। সেই ঘটনার পর ইন্দিরা গান্ধীর দুই শিখ দেহরক্ষী তাঁর সরকারি বাসভবন চত্বরে গুলি করে হত্যা করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তার পরেই দেশজুড়ে শুরু হয় কংগ্রেসের নেতৃত্বে শিখ নিধন পর্ব। দিল্লিতে কয়েকদিনে কয়েকশো শিখকে নির্বিচারে পিটিয়ে, আগুন লাগিয়ে, কুপিয়ে খুন করা হয়েছিল। দেশে কয়েক হাজার শিখ মরা গিয়েছিলেন ওই প্রতিহিংসামূলক হামলায়।


```