Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

না ফেরার দেশে লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, শোকপ্রকাশ মমতার

দীর্ঘদিন ধরেই মারণ ক্যানসারে ভুগছিলেন! গত ২৫ অক্টোবর থেকে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন।

না ফেরার দেশে লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, শোকপ্রকাশ মমতার

লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা!

শেষ আপডেট: 6 November 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো: মরপৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহা। 

দীর্ঘদিন ধরেই মারণ ক্যানসারে ভুগছিলেন! গত ২৫ অক্টোবর থেকে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। শিল্পীর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে সঙ্গীত মহলে। গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'তাঁর সুরেলা কণ্ঠের কারণে 'বিহার কোকিলা' নামেও তিনি পরিচিত, ভোজপুরি, মৈথিলি এবং মাগধী ভাষায় তাঁর গানগুলি সর্বদা আমাদের স্মরণে থাকবে। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।'

,সোমবার সন্ধে থেকেই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সে খবর কানে পৌঁছতেই মঙ্গলবার সকালে শিল্পীর ছেলেকে ফোন করে স্বাস্থ্যের খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশিষ্ট গায়িকার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি চিকিৎসায় সবরকম সাহায্যেরও আশ্বাস দেন মোদী।

হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধের পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিল্পীকে ভেন্টিলেটরে রাখা হয়। মঙ্গলবার সন্ধেয় প্রথমে শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে ছেলে অংশুমান জানান, মা ভেন্টিলেটরে রয়েছেন। গুজবে কান দেবেন না। তার কিছু পরেই অবশ্য না ফেরার দেশে পাড়ি দেন লোকশিল্পী।

স্বামী ব্রজ কিশোর সিনহাকে কিছুদিন আগেই হারিয়েছেন সারদা। চলতি বছরের শুরুর দিকে ৫৪ তম বিবাহবার্ষিকী একসঙ্গে পালন করেছিলেন। বিহারের খ্যাতনামা গায়িকা সারদা সিনহা। মৈথিলী, ভোজপুরি, মগধী-সহ বিভিন্ন ভাষায় একাধিক গান গেয়েছেন। তাঁর গাওয়া ছট পুজোর গান দারুণ জনপ্রিয়। এছাড়াও ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন-সহ একাধিক ছবিতে প্লে ব্যাক করেছেন সারদা সিনহা


```