Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

করোনাতঙ্ক, গালওয়ান সংঘর্ষ অতীত! ফের চালু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা

সাম্প্রতিককালে পরিস্থিতি কিছুটা নরম হয়েছে। দুই দেশই আলাপ-আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটানোর চেষ্টা করছে।

করোনাতঙ্ক, গালওয়ান সংঘর্ষ অতীত! ফের চালু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা

শি জিনপিং এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বিরতির পর ভারত ও চিনের মধ্যে ফের শুরু হতে পারে সরাসরি বিমান পরিষেবা (India China Flights)। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী মাস থেকেই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এও জানা গেছে, ভারত সরকার এয়ার ইন্ডিয়া (Air India) ও ইন্ডিগো (Indigo)-সহ বিভিন্ন সংস্থাকে যে কোনও সময় সরাসরি চিনে ফ্লাইট চালুর জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।

করোনার (Coronavirus) সময় থেকে ভারত-চিনের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ রয়েছে। এর পর ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে (Galwan Valley Clash) সম্পর্কের অবনতি চরমে পৌঁছয় দুই দেশের মধ্যে। সেই সংঘাতের পর দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে দেয়। একাধিক দফায় কূটনৈতিক ও সামরিক বৈঠক হলেও কয়েকটি জায়গায় অচলাবস্থা কাটেনি।

অর্থনৈতিক ও ব্যক্তি-স্তরের যোগাযোগেও টানাপোড়েন তৈরি হয়েছিল। চিনা বিনিয়োগে নিয়ন্ত্রণ, আমদানিতে নজরদারি এবং বিমান পরিষেবা স্থগিতের মতো পদক্ষেপ নেয় ভারত। তবে সাম্প্রতিককালে পরিস্থিতি কিছুটা নরম হয়েছে। দুই দেশই আলাপ-আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটানোর চেষ্টা করছে।

এর মধ্যেই চলতি মাসের শেষের দিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে তিয়ানজিন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালের পর এটাই হবে তাঁর প্রথম চিন সফর। বেজিং জানিয়েছে, তারা বিশ্বাস করে এই সম্মেলন হবে “সংহতি, বন্ধুত্ব ও ফলপ্রসূ আলোচনার মঞ্চ”।

এর আগে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিন সফর করেছিলেন। 


```