
শেষ আপডেট: 20 January 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: রোমহর্ষক বললেও কম বলা হয়। হার মানবে যেকোনও সিনেমার চিত্রনাট্য। তাসের ঘরের মতো চোখের নিমেষে ভেঙে পড়ল পাঁচতারা বাড়ি! শনিবার নাটকীয় এই ঘটনার সাক্ষী থাকল হিমাচল প্রদেশের সিমলা।
তাসের ঘরের মতো সিমলায় ভেঙে পড়ল পাঁচতারা বাড়ি, দেখুন সেই রোমহর্ষক ভিডিও#shimla #LANDSLIDE #TheWallBangla #ViralVideo pic.twitter.com/unRd57ml6O
— The Wall (@TheWallTweets) January 20, 2024
দুর্ঘটনাটি ঘটেছে সিমলা শহরের কাছে ঘন্ডাল গ্রামে। দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির পাশ দিয়েই বয়ে গিয়েছে ২০৫ নম্বর জাতীয় সড়ক।
তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কারণ কাছাকাছি রাস্তায় ফাটল তৈরির কারণে বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, যে ভবনটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার আগে অল্প সময়ের জন্য ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। যার ফলে ধুলোর মেঘ তৈরি হয়েছে। ধসের কারণ বর্তমানে তদন্তাধিন। এই মুহূর্তে প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আধিকারিকদের মতে, পাহাড়ি এলাকায় খনন কাজের ফলে বহুতলে ধসে পড়েছে। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।
দুর্ঘটনার জেরে ধামিতে সরকারি ডিগ্রি কলেজের দিকে যাওয়ার রাস্তাটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। একই সঙ্গে ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।