.webp)
শেষ আপডেট: 5 September 2024 16:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ার পর দেশে প্রথম সাজা ঘোষিত হল বিহারে। রাজ্যের সারণ জেলার ছাপরা আদালত বৃহস্পতিবার একটি খুনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দুই নাবালিকাকে হত্যার অপরাধে এই সাজা ঘোষণা করা হয়েছে।
গত ১ জুলাই দেশে অপরাধের বিচার বিষয়ে নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে। বাতিল হয়ে গিয়েছে ব্রিটিশ আমলের ফৌজদারি দণ্ডবিধি।
বিহারের ছাপরার মামলাটির ৫০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনাটি রসুলপুর থানা এলাকার। সেখানে রোশন কুমার নামে এক তরুণ দুই নাবালিকাকে হত্যা করে।তারা সম্পর্কে দুই বোন।
এক বোনকে ওই যুবক জোর করে বিয়ে করতে চায়। এজন্য জোর খাটালে দুই বোন রুখে দাঁড়ায়। প্রতিরোধের মুখে তাদের চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে ওই তরুণ।