Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সৌদি আরব থেকে তেল বয়ে মুম্বইয়ে নোঙর, যুদ্ধ শুরুর পর এই প্রথম হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজ এল ভারতে

৮ মার্চ হরমুজ প্রণালীতে থাকাকালীন হঠাৎই জাহাজটির সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে করা হচ্ছে, সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা এড়াতেই নিজের অবস্থান (GPS Location) লুকিয়ে ফেলেছিল জাহাজটি।

সৌদি আরব থেকে তেল বয়ে মুম্বইয়ে নোঙর, যুদ্ধ শুরুর পর এই প্রথম হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজ এল ভারতে

বুধবার দুপুর ১টা নাগাদ মুম্বই বন্দরে এসে পৌঁছয় বিশালাকায় জাহাজ ‘শেনলং সুয়েজম্যাক্স’।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 March 2026 14:33

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা ও ইজরায়েলের (US Israel) সঙ্গে ইরানের সংঘাত (Iran War) শুরুর পর এই প্রথম হরমুজ প্রণালী (Hormuz Strait) পেরিয়ে কোনও পণ্যবাহী জাহাজ নিরাপদে ভারতে পৌঁছল। বুধবার দুপুর ১টা নাগাদ মুম্বই বন্দরে এসে পৌঁছয় বিশালাকায় জাহাজ ‘শেনলং সুয়েজম্যাক্স’। ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনেরও বেশি অশোধিত তেল নিয়ে আসা এই জাহাজটি ভারতের বাজারে তেলের জোগান কয়েক দিনের জন্য নিশ্চিত করল ঠিকই, কিন্তু সমুদ্রপথে ভারতীয় বাণিজ্যের দুশ্চিন্তা এখনও কাটেনি।

সামুদ্রিক বাণিজ্যের ওপর নজরদারি চালানো সংস্থা ‘লয়েডস লিস্ট ইনটেলিজেন্স’ এবং ‘ট্যাঙ্কারট্র্যাকার্স’-এর তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ সৌদি আরবের রাস তনুরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এই জাহাজটি। ৮ মার্চ হরমুজ প্রণালীতে থাকাকালীন হঠাৎই জাহাজটির সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে করা হচ্ছে, সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা এড়াতেই নিজের অবস্থান (GPS Location) লুকিয়ে ফেলেছিল জাহাজটি। দীর্ঘ নীরবতার পর ৯ মার্চ ফের সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

মুম্বই বন্দরের এক আধিকারিকের কথায়, বুধবার সন্ধ্যায় জাহাজটি জওহর দ্বীপে নোঙর করে। তার পরেই ভিতরে থাকা অশোধিত তেল বাইরে বার করার প্রক্রিয়া শুরু হয়। এই তেল সরাসরি চলে যাবে পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে। এথেন্সের এক সংস্থার মালিকানাধীন এই জাহাজে ভারত, পাকিস্তান ও ফিলিপিন্স মিলিয়ে মোট ২৯ জন কর্মী রয়েছেন। যদিও জাহাজ মন্ত্রক এই গোটা বিষয় নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

একটি জাহাজ পৌঁছলেও পরিস্থিতি মোটেই স্বস্তিদায়ক নয়। সংশ্লিষ্ট সূত্রের খবর, এখনও হরমুজ প্রণালীতে হামলার আশঙ্কায় ভারতের ২৮টি পণ্যবাহী জাহাজ মাঝসমুদ্রে আটকে রয়েছে। আরব দুনিয়ার এই রণক্ষেত্রের প্রভাব সরাসরি ভারতের জ্বালানি আমদানির ওপর পড়তে শুরু করেছে। ওই ২৮টি জাহাজ কবে দেশের বন্দরে ফিরতে পারবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না আধিকারিকরা।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে চলতি সংঘাতের মধ্যেই (Iran War) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে (Hormuz pronali – Strait of Hormuz) বিস্ফোরক মাইন পাতা শুরু করেছে ইরান। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সূত্রেরা। সিএনএন–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী?

ইরান ও ওমানের মাঝখানে থাকা হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরগুলির একটি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। বর্তমানে এই রুট কার্যত বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং ৪.৫ মিলিয়ন ব্যারেল পরিশোধিত তেল পারস্য উপসাগরে আটকে রয়েছে বলে বিশ্লেষকদের অনুমান।


```