Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দাউদাউ করে জ্বলল গরিব রথ! দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে, আহত কয়েকজন যাত্রী

যাত্রীরা আতঙ্কিত হয়ে মালপত্র নিয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামেন। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর।

দাউদাউ করে জ্বলল গরিব রথ! দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে, আহত কয়েকজন যাত্রী

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 October 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: অমৃতসর থেকে সাহারসা যাওয়ার পথে গরিব রথ ট্রেনে (Amritsar–Saharsa Garib Rath Express) লেগে গেল আগুন (Fire)। শনিবার সকালে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে ট্রেনের ১৯ নম্বর কোচটি দাউদাউ করে জ্বলতে থাকে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে।

পরিস্থিতি আন্দাজ করে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামান চালক। যাত্রীরা আতঙ্কিত হয়ে মালপত্র নিয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামেন। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর।

খবর পেয়ে পুলিশ ও দমকলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। একজন মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন, বাকি যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে রেল সূত্রের দাবি। তবে আতঙ্কে হুড়োহুড়িতে আরও কয়েকজন যাত্রীর জখম হওয়ার খবর মিলেছে।

সিরহিন্দ জিআরপি-র এসএইচও রতন লাল জানান, মোট তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। 

যাত্রীরা বলছেন, আগুন দেখতে পেয়ে চরম আতঙ্কের মুহূর্ত কাটাতে হয়, মালপত্র নিয়ে ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে ছুটে আসেন। পুলিশ ও দমকলের দ্রুত পদক্ষেপ ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে শর্ট সার্কিটের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিপর্যস্ত হয়।


```