Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মহাকুম্ভে আবার আগুন, যমুনাপুরম সেক্টরে পুড়ে ছাই একের পর এক তাঁবু

এদিন কুম্ভমেলার সেক্টর ১৮, শঙ্করাচার্য মার্গের বড় তাঁবুতে হঠাৎই আগুন লেগে যায়। খবর দেওয়া হয় পুলিশ-দমকলে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়।

মহাকুম্ভে আবার আগুন, যমুনাপুরম সেক্টরে পুড়ে ছাই একের পর এক তাঁবু

কুম্ভ মেলায় আগুন

শেষ আপডেট: 7 February 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে বিপত্তির যেন শেষ নেই। আবারও আগুন লাগল কুম্ভমেলায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলা প্রাঙ্গণের সেক্টর ১৮-এ আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই দমকলের বেশ কিছু ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে। যদিও হতাহতের এখনও কোনও খবর মেলেনি।

এদিন কুম্ভমেলার সেক্টর ১৮, শঙ্করাচার্য মার্গের বড় তাঁবুতে হঠাৎই আগুন লেগে যায়। খবর দেওয়া হয় পুলিশ-দমকলে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক যোগেশ চতুর্বেদী বলেন, "ওল্ড জিটি রোডে তুলসী মোড়ের কাছে একটি ক্য়াম্পে আগুন লেগেছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।"

এর আগেও দু'বার আগুন লেগেছিল মহাকুম্ভে। প্রথমবারের অগ্নিকাণ্ডে বেশ কিছু তাঁবু পুড়ে গিয়েছিল। তবে মৌনি অমাবস্যার পর দ্বিতীয়বার যে আগুন লাগে, তাতে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুড়ে গিয়েছিল বেশকিছু তাঁবু। 

প্রথমে মহাকুম্ভে আগুন, তারপর মৌনি অমাবস্যায় পদপিষ্ট হয়ে মৃত্যু, ফের আগুন, বসন্ত পঞ্চমীতে বেলুন দুর্ঘটনায় ঝলসে যাওয়া, আজকের আবারও অগ্নিকাণ্ড, একের পর এক ঘটনা পরম্পরা বুঝিয়ে দিচ্ছে, মহাকুম্ভে বিপত্তির যেন শেষ নেই।


```