Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত, গ্যাস লিক হয়ে এবার পুড়ল 'কল্পবাসী' তাঁবু

উত্তর প্রদেশের প্রয়াগরাজের ১৯ নম্বর সেক্টরের 'কল্পবাসী' তাঁবুতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত, গ্যাস লিক হয়ে এবার পুড়ল 'কল্পবাসী' তাঁবু

আবার আগুন মহাকুম্ভে

শেষ আপডেট: 9 February 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো: রোববার ফের আগুন লাগল মহাকুম্ভে। এই নিয়ে চার চার বার। উত্তর প্রদেশের প্রয়াগরাজের ১৯ নম্বর সেক্টরের 'কল্পবাসী' তাঁবুতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্যাস লিক করার ফলে এই ঘটনা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানানো হয়েছে।

দমকলের পদস্থ আধিকারিক প্রমোদ শর্মা জানিয়েছেন, ওম প্রকাশ পাণ্ডে সেবা সংস্থার তাঁবুতে আগুন লেগেছিল, যা আদতে রাজেন্দ্র জয়সওয়াল নামে এক ব্যক্তির। খবর পাওয়ার পর দমকল বাহিনীর তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। তবে, তাঁবুটি পুরোপুরি পুড়ে গেছে। হতাহতের কোনও খবর নেই।

গত ৭ ফেব্রুয়ারি, সেক্টর ১৮-এ ইসকন ক্যাম্পে আগুন লাগে। প্রায় ২০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই আতঙ্ক কাটার আগেই ফের আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এই দুটি ছাড়াও মহাকুম্ভে ১৯ জানুয়ারি সেক্টর ১৯-এ সিলিন্ডার ফেটে আগুন লাগে। ২৫ জানুয়ারি সেক্টর ২-এ দুটি গাড়িতে আগুন লাগে। পর পর আগুন লাগার মতো ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 


```