Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কাঠুয়ার জঙ্গল দিয়ে অনুপ্রবেশ সন্দেহভাজন জঙ্গিদের, সেনার সঙ্গে তীব্র সংঘর্ষে অশান্ত উপত্যকা

সেনা সূত্রের খবর, হিরানগর সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সানিয়াল গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ঠিক তখনই সশস্ত্র অনুপ্রবেশকারীরা সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। শুরু হয় গুলির লড়াই।

কাঠুয়ার জঙ্গল দিয়ে অনুপ্রবেশ সন্দেহভাজন জঙ্গিদের, সেনার সঙ্গে তীব্র সংঘর্ষে অশান্ত উপত্যকা

চলছে গুলির লড়াই

শেষ আপডেট: 23 March 2025 21:50

দ্য ওয়াল ব্যুরো: ফের গুলির লড়াইয়ে (Encounter) উত্তাল উপত্যকা (Jammu And Kasmir)। এবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদের (Fresh Infiltrators) মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় (Kathua)। জানা গেছে, রবিবার দুপুরে কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে আটকায় সেনা (Soldiers)। তার পরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়।

সেনা সূত্রের খবর, হিরানগর সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সানিয়াল গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ঠিক তখনই সশস্ত্র অনুপ্রবেশকারীরা সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। শুরু হয় গুলির লড়াই।

সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে যাতে আরও অনুপ্রবেশ ঠেকানো যায়। কর্তৃপক্ষ বলছে, এই ধরনের বারবার অনুপ্রবেশের পেছনে সন্ত্রাসী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে। 

সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে সশস্ত্র সেনা দিয়ে। সংঘর্ষে হতাহতের বা ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ এখনও পাওয়া যায়নি।

কাঠুয়ার এই ঘটনা বিচ্ছিন্ন নয়, সাম্প্রতিক সময়ে জম্মু অঞ্চলে বারবারই জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সপ্তাহখানেক আগেই, ১৭ মার্চ কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। একজন পাকিস্তানি জঙ্গি নিহত হয় সেই সংঘর্ষে। শুধু তাই নয়, দিনকয়েক আগে কাঠুয়া জেলারই তিনজন নিরীহ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে, তাঁদের মধ্যে একজন ১৪ বছর বয়সি কিশোরও ছিল।

এর পরেই আজ রবিবার ফের গুলিগোলার শব্দে সিঁটিয়ে গেছে কাঠুয়া। মনে করা হচ্ছে, অনুপ্রবেশকারীরা স্থানীয়দের বাড়িতেই ঘাঁটি গেড়ে রয়েছে এবং আগাম খবর পেয়ে সেনাবাহিনীকে আক্রমণ করছে।


```