
মুম্বই ধর্ষণ কাণ্ড
শেষ আপডেট: 24 January 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: ২০ বছরের তরুণীর যোনি থেকে বেরোল সার্জিক্যাল ব্লেড ও পাথর! মুম্বইয়ের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে নানা রহস্য। তরুণী দাবি করেছেন, তিনি নিজেই ধর্ষণের পরে নিজের যোনিতে ওইসব জিনিস ঢোকান!
পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপারার বাসিন্দা ওই তরুণী প্রথমে রামমন্দির রেল স্টেশন থেকে পুলিশের কাছে একটি অভিযোগ করেন। তিনি দাবি করেন, এক অটোরিকশা চালক তাকে ধর্ষণ করেছে।
প্রথমে তিনি দাবি করেন যে, মুম্বইয়ে ট্রেনে এই ঘটনা এসেছিলেন, তবে তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তরুণী জানান, তিনি ওই অটোরিকশা চালকের সঙ্গে মুম্বইয়ের অর্নালা সমুদ্র সৈকতে গিয়েছিলেন। ভেবেছিলেন রাতে কোনও হোটেলে উঠবেন। তবে সঙ্গে কোনও পরিচয়পত্রের না থাকায়, হোটেলে জায়গা না পেয়ে তিনি সৈকতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। অভিযোগ অনুযায়ী, সেখানেই ওই চালক তাঁকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এর পরেই তরুণী দাবি করেন, পরিবারের শাস্তির ভয়ে তিনি একটি সার্জিক্যাল ব্লেড ও পাথর নিজের গোপনাঙ্গে প্রবেশ করান। তবে এর পরে রেল স্টেশনে পৌঁছনোর পরে তীব্র ব্যথায় চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে যান। সেখানেই অস্ত্রোপচার করে তাঁর যোনি থেকে ব্লেড ও পাথর বের করা হয়। খবর যায় পুলিশে। এরপর তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অটোরিকশা চালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়।
তবে তদন্তে নেমে, তরুণীর বক্তব্য সংগ্রহ করতে গেলে পুলিশ তাঁর বয়ানে নানা অসংগতি লক্ষ্য করে। ওই তরুণী নিজেকে অনাথ বলে দাবি করলেও, পরে তাঁর বাবার খোঁজ মেলে এবং সেই বাবা জানান, মেয়েটি ২০২৩ সালেও দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন।
শেষমেশ পুলিশ অভিযুক্ত অটোরিকশা চালক রাজ রতনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। তাকে জেরা করে দেখা হচ্ছে, ঠিক কী ঘটেছিল ওই রাতে। তরুণীর পরস্পরবিরোধী বক্তব্যও খতিয়ে দেখছে পুলিশ।